1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সাকিবকে দলে না রাখার কারণ জানাল রংপুর রাইডার্স - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

সাকিবকে দলে না রাখার কারণ জানাল রংপুর রাইডার্স

খেলা :

গ্লোবাল সুপার লিগ (জিএসএল) টি-টোয়েন্টির প্রথম আসরেই চ্যাম্পিয়ন হয়েছিল রংপুর রাইডার্স। ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা আবারো এই আসরে খেলতে যাচ্ছে। আসন্ন এই টুর্নামেন্টের জন্য আজ দল ঘোষণা করেছে রংপুর।

রংপুরের স্কোয়াডে নেই সাকিব আল হাসান। এই অলরাউন্ডারের না থাকা নিয়ে ব্যাখ্যাও দিয়েছে রংপুরের টিম ম্যানেজমেন্ট। টিম ডিরেক্টর শানিয়ান তানিম জানিয়েছেন, দেশের বর্তমান পরিস্থিতির কথা বিবেচনা করেই সাকিবকে দলে নেয়নি রংপুর।

তিনি বলেন, ‘ওরকম নির্দেশনা আসেনি যে সাকিবকে নেওয়া যাবে বা যাবে না। এটা টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত ছিল। আমাদের দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে সাকিবকে নিলে প্রতিক্রিয়া কী হতে পারে এটা আমার জানা নেই।’

রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান বলেন, ‘ক্রিকেট যখন শুরু করেছি, প্রথম থেকেই ক্রিকেটার সাকিব আল হাসানকেই চিনি। তার সাথে ড্রেসিংরুম শেয়ার করা উপভোগ ও গর্বের ব্যাপার। যেকোনো দলেই আমি উনাকে চাইব। ক্রিকেটার সাকিব এক দলে থাকলে, অবশ্যই দল সুবিধা পাবে; যা বাংলাদেশ দল লম্বা সময় ধরে পেয়ে আসছে। ক্রিকেটার সাকিবকে এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।’

সোহানের সুরে সুর মিলিয়ে শানিয়ান তানিম বলেন, ‘আমরা ক্রিকেটের মানুষ, ক্রিকেটার সাকিবকেই চিনি। রাজনীতিবিদ বা অন্য কোনো পরিচয়ে চিনি না। উনার সাথে যতটুকু কথা হয়েছে, আশা করি উনিও পরিস্থিতি বুঝতে পারছেন। পরিস্থিতির কারণে হয়ত নিতে পারিনি।’

রংপুর রাইডার্স স্কোয়াড :

নুরুল হাসান সোহান, সৌম্য সরকার, নাঈম শেখ, মাহিদুল ইসলাম অঙ্কন, কামরুল ইসলাম রাব্বি, সাইফ হাসান, আবু হায়দার রনি, রাকিবুল হাসান, ইয়াসির আলী চৌধুরী, কাইল মেয়ার্স, তাবরাইজ শামসি, ইবরাহিম জাদরান, ইফতিখার আহমেদ, আকিফ জাভেদ, হারমিত সিং ও খাজা নাফে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!