1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সম্পূরক শুল্ক বৃদ্ধি প্রস্তাবের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম
প্রশান্ত মহাসাগরে পারমাণবিক সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল চীন, উদ্বেগ জাপান-অস্ট্রেলিয়ার রাঙামাটিতে অবৈধ সিএনজি বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি চালকদের রাঙামাটিতে অবৈধ অটোরিকশা বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি শ্রীলঙ্কার নেগোম্বো কারাগারে ভয়াবহ দাঙ্গা, নিহত ২৫ ন্যাটো সম্মেলনের আগে কিয়েভে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ১১ তিস্তার ভয়াল ভাঙনে নিঃস্ব দুই গ্রাম, ভিটেমাটি হারানোর শোকে বাবার মৃত্যু টানা বৃষ্টিতে চট্টগ্রামে পাহাড়ধসের শঙ্কা, ঝুঁকিপূর্ণ এলাকা ছাড়তে জেলা প্রশাসনের মাইকিং বরিশালে ব্যবসায়ী নির্যাতনের অভিযোগ: সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় রিহ্যাব এলডিসি উত্তরণের প্রস্তুতিতে নীতি সংস্কার ও রপ্তানি সক্ষমতা বাড়ানোর আহ্বান তথ্যমন্ত্রীর রাইসমিলে মালিককে বেঁধে হত্যার পর ৩ ট্রান্সফর্মার লুট, তদন্তে পুলিশ

সম্পূরক শুল্ক বৃদ্ধি প্রস্তাবের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন

অনলাইন ডেস্ক :

জাতীয় রাজস্ব বোর্ডের প্রাক-বাজেট সভায় অ্যান্টি টোব্যাকো মিডিয়া অ্যালায়েন্স (আত্মা) কর্তৃক বিড়ির মূল্য এবং সম্পূরক শুল্ক বৃদ্ধি প্রস্তাবের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন। সোমবার (১৮ মার্চ) বেলা ১১টায় ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সামনে পাঁচ দফা দাবিতে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।

মানববন্ধন শেষে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বরাবর পাঁচ দফা দাবি সম্বলিত স্মারকলিপি দেন শ্রমিকরা। শ্রমিকদের দাবিগুলো হলো- ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে বিড়ির শুল্ক বৃদ্ধি না করা, প্রতি প্যাকেট বিড়ির মূল্য ১৮ টাকা থেকে ২ টাকা কমিয়ে ১৬ টাকা করা, বিড়ি এবং সিগারেটের অগ্রিম আয়করের বৈষম্য দূর করা, অনলাইনে লাইসেন্সধারী বিড়ি ফ্যাক্টরিকে কমপক্ষে মাসে এক কার্টন (৫ প্যাকেট) ব্যান্ডরোল উত্তোলন নিশ্চিত করা এবং নকল বিড়ি উৎপাদন ও বাজারজাতকরণের বিরুদ্ধে কঠোরভাবে আইনানুগ ব্যবস্থা নেওয়া।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশের প্রাচীন শ্রমঘন বিড়ি শিল্পে সমাজের অসহায়, সুবিধাবঞ্চিত লাখ লাখ শ্রমিক কাজ করে জীবিকা নির্বাহ করে। স্বাধীনতার পর এ অসহায় শ্রমিকদের কথা বিবেচনা করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিড়ি শিল্পকে শুল্কমুক্ত ঘোষণা করেন। শ্রমবান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় বিড়িতে শুল্ক কমিয়ে সিগারেটে শুল্ক বৃদ্ধির নির্দেশনা দেন। কিন্তু বিদেশি এজেন্ডা বস্তবায়নে আত্মা ও প্রজ্ঞা প্রাক-বাজেট সভায় বিড়ির মূল্য এবং শুল্ক বৃদ্ধি প্রস্তাব দিয়েছে।

যা দেশ ও শ্রমিক বিরোধী ষড়যন্ত্র। দেশীয় বিড়ি শিল্প ধ্বংসের ষড়যন্ত্র। দেশীয় শিল্প ও শ্রমিক বিরোধী সবষড়যন্ত্র বন্ধের অনুরোধ করছি। বক্তারা আরো বলেন, অসম শুল্কের ভারে বিড়ি মালিকরা কারখানা বন্ধ করতে বাধ্য হচ্ছে। ফলে বিড়ি শিল্প ও শ্রমিকদের টিকিয়ে রাখার স্বার্থে ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে বিড়ির শুল্ক বৃদ্ধি না করা এবং প্রতি প্যাকেট বিড়ির মূল্য ১৮ টাকা থেকে ২ টাকা কমিয়ে ১৬ টাকা করার দাবি করছি। সিগারেট ও বিড়ি একই গোত্রভুক্ত হওয়া সত্ত্বেও দুটোর মাঝে বৈষম্য বিরাজ করছে।

বিড়িতে অগ্রিম আয়কর ১০ শতাংশ আর সিগারেটে ৩ শতাংশ। বিড়ি এবং সিগারেটের অগ্রিম আয়করের বৈষম্য দূর করতে হবে। বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক হারিক হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিন উদ্দিন বিএসসি। মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতি মো. নাজিম উদ্দিন, মো. লুৎফর রহমান, মো. আনোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক আব্দুল গফুর, সহকারী সম্পাদক আবুল হাসনাত লাবলু, সাংগঠনিক সম্পাদক শামীম ইসলাম, কার্যকরী সদস্য লুৎফর রহমান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!