1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
‘সমস্যা সমাধানে নগরবাসীকেও এগিয়ে আসতে হবে - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

‘সমস্যা সমাধানে নগরবাসীকেও এগিয়ে আসতে হবে

প্রতিনিধি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) মো. মাসুদ করিম বলেছেন, মাদক, চাঁদাবাজি, কিশোর গ্যাং ও ছিনতাইসহ সমাজের সমস্যা সমাধানে পুলিশের পাশাপাশি নগরবাসীকেও এগিয়ে আসতে হবে।\

সোমবার (৩০ ডিসেম্বর) বিকেলে হাতিঝিলের মধুবাগের স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে পুলিশ, ছাত্র-জনতা ও হাতিরঝিল থানা এলাকার সম্মানিত নাগরিকদের সমন্বয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) বলেন, পুলিশের মূল কাজ হলো থানায়। একজন সেবা প্রার্থী থানা থেকে তার কাঙ্ক্ষিত সেবা পেয়ে ফিরে এসে যদি বলেন আমি কাজটা সুন্দরভাবে করতে পেরেছি তাহলেই পুলিশের সফলতা। তখন থানা হবে জনবান্ধব।

তিনি আরও বলেন, পুলিশের বড় যে জিনিসটি প্রয়োজন সেটি হলো আচরণের পরিবর্তন। পুলিশের আচরণ পরিবর্তন হলে জনগণের ভালোবাসা অর্জন করা সহজ হবে। পুলিশের আচরণ পরিবর্তন হয়েছে কি-না এটুকু জানার জন্য আপনাদের কাছে আসা। আপনারা পুলিশকে সেই পুলিশে রূপান্তরিত করবেন না, যে পুলিশ আপনারা চান না।

অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তথ্য দিয়ে আপনারা আমাদের সহযোগিতা করবেন। তাহলে তাদের বিরুদ্ধে আমরা আইনি ব্যবস্থা নিতে পারবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!