1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সন্ধ্যায় আরেকটি বাংলাদেশ-ভারত লড়াই - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

সন্ধ্যায় আরেকটি বাংলাদেশ-ভারত লড়াই

প্রতিনিধি

বাংলাদেশ-ভারত লড়াই মানে বাড়তি উত্তেজনা ও উন্মাদনা। চেন্নাইয়ে কোহলি-শান্তরা যখন দ্বিতীয় দিনের খেলা শেষ করবেন তখনই ভুটানে শুরু হবে আরেকটি বাংলাদেশ ভারত লড়াই। ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে সাফ অ-১৭ টুর্নামেন্টের উদ্বোধন হচ্ছে এই ম্যাচ দিয়ে।

ভুটানে উচ্চতা সব সময়ই একটা আলোচনার বিষয় সফরকারী দলের জন্য। বাংলাদেশ অ-১৭ দল ভুটানের উচ্চতা ও টার্ফের সঙ্গে মানিয়ে নিতে ২ দিনের বেশি অনুশীলন সেশন পায়নি। এরপরও বাংলাদেশের কোচ সাইফুল বারী টিটু শুভ সূচনা করার আশাবাদ ব্যক্ত করেছেন সংবাদ সম্মেলনে।

বাংলাদেশ সাফ অ-২০ চ্যাম্পিয়ন। তাই অ-১৭ নিয়েও খানিকটা প্রত্যাশা তৈরি হয়েছে। বাংলাদেশের গ্রুপে প্রতিপক্ষ ভারত ও মালদ্বীপ। বাংলাদেশের গ্রুপে তিন দল থাকলেও অন্য গ্রুপে অবশ্য চার দলই রয়েছে। বাংলাদেশের গ্রুপের পরবর্তী ম্যাচ পরশু দিন মালদ্বীপের বিপক্ষে।

এএফসি অ-২০ টুর্নামেন্ট বাছাই খেলতে বাংলাদেশ দল ভিয়েতনামে। আগামীকাল বাংলাদেশের প্রথম ম্যাচ সিরিয়ার বিপক্ষে। ভিয়েতনামে বৃষ্টি হওয়ায় ম্যাচ ভেন্যুতে অনুশীলনের সুযোগ পাচ্ছে না কেউই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!