1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
শ্মশানে দাহ করার আগ মুহূর্তে নড়ে উঠলেন যুবক - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

শ্মশানে দাহ করার আগ মুহূর্তে নড়ে উঠলেন যুবক

প্রতিনিধি

মরদেহ নিয়ে যাওয়া হয়েছে শ্মশানে। সব প্রস্তুতি সম্পন্ন। শুধু দেওয়া হবে আগুন। ঠিক তখনই নড়ে উঠেছেন এক যুবক। ঘটনাটি ঘটেছে ভারতের রাজস্থানে।

বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, রোহিতাস কুমার নামের ২৫ বছর বয়সী ওই যুবক বধির ছিল। তিনি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন। এরপর বৃহস্পতিবার রাজস্থানের ঝুনঝুনর-এর একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানে নেওয়ার পরই চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ওই যুবকের খিঁচুনি হয়েছিল। এরপর তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যুবকের স্বজনদের বলা হয় হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

তবে মৃত্যুর প্রকৃত কারণ নিরূপণে ময়না তদন্ত করার কথা থাকলেও সেটি করেননি চিকিৎসক। এর বদলে মরদেহটি সরাসরি মর্গে পাঠানো হয়। এরপর সেখান থেকে তার দেহটি দাহ করার জন্য নিয়ে যান তার স্বজনরা।

ওই হাসপাতালের প্রধান চিকিৎসক ডাক্তার ‍সিং এএফপিকে জানিয়েছেন, ওই সময় যে চিকিৎসকরা দায়িত্ব পালন করছিলেন তারা ময়নাতদন্ত না করেই ভুয়া রিপোর্ট দিয়েছিলেন এবং মরদেহটি দাহ করার জন্য পাঠানো হয়েছিল।

ডাক্তার সিং আরও জানিয়েছেন, মরদেহটি দাহ করার জন্য আগুন দেওয়ার ঠিক আগ মুহূর্তে ওই যুবকের দেহ নড়া শুরু করে। ওই সময় সে জীবিত ছিল এবং শ্বাসপ্রশ্বাস নিচ্ছিল।

এরপর তাকে দ্রুত আবার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু পরেরদিন শুক্রবার সত্যিই সে মারা যায়।

এ ঘটনার পর তিন চিকিৎসকে তাদের দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছে এবং পুলিশ তাদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!