1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
শৈলকূপায় নিয়ন্ত্রণ হারানো ট্রাকের চাপায় পথচারী নিহত - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনাম

শৈলকূপায় নিয়ন্ত্রণ হারানো ট্রাকের চাপায় পথচারী নিহত

প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকূপা উপজেলায় নিয়ন্ত্রণ হারানো একটি ১০ চাকার ট্রাকের চাপায় তারিফ উদ্দীন (৭৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

বুধবার (২২ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের চণ্ডীপুর এলাকার হান্নান ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো ফজরের নামাজ শেষে ভোরে হাঁটতে বের হন তারিফ উদ্দীন। হাঁটতে হাঁটতে তিনি হান্নান ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে ঝিনাইদহের দিক থেকে আসা একটি ১০ চাকার ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গার্ডারে ধাক্কা দেয়। এরপর ট্রাকটি রাস্তার পাশে থাকা তারিফ উদ্দীনকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পরপরই ট্রাকটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। খবর পেয়ে শৈলকূপা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করেন।

প্রত্যক্ষদর্শী আবু বক্কর মোল্লা জানান, তিনি ঘুম থেকে উঠে বাড়ির বারান্দায় দাঁড়িয়ে ছিলেন। এ সময় হঠাৎ একটি ১০ চাকার ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার গার্ডারে ধাক্কা দেয়। পরে ট্রাকটি রাস্তার পাশে থাকা তারিফ উদ্দীনকে চাপা দিয়ে দ্রুত চলে যায়।

ঝিনাইদহ-আরাপপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহানুর আলী জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। দুর্ঘটনায় জড়িত ট্রাকটি শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!