1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
শেখ হাসিনার পতনে শাহবাগে দ্রোহের গান ও গণসেজদা - NEWSTVBANGLA
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনাম
সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ: প্রশাসনকে দায়ী করে নাহিদ ইসলামের বিচার দাবি এআই সম্প্রসারণে মাইক্রোসফটে সাড়ে ৪ হাজারের বেশি কর্মী ছাঁটাই লিথুয়ানিয়া সীমান্তে ৫৪ অভিবাসী আটক, তাদের মধ্যে বাংলাদেশিও টানা বৃষ্টিতে চট্টগ্ররামে জলাবদ্ধতা, হাঁটুসমান পানিতে জনজীবন বিপর্যস্ত ‘২৩ বছর ধরে আমাকে শেষ করার চেষ্টা করছেন, লাভ হয়নি’—সমালোচকদের জবাব রোনালদোর সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, আহত ২ ভেটেরিনারি হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধে জিরো টলারেন্সের নির্দেশ প্রশান্ত মহাসাগরে পারমাণবিক সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল চীন, উদ্বেগ জাপান-অস্ট্রেলিয়ার রাঙামাটিতে অবৈধ সিএনজি বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি চালকদের রাঙামাটিতে অবৈধ অটোরিকশা বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি

শেখ হাসিনার পতনে শাহবাগে দ্রোহের গান ও গণসেজদা

প্রতিনিধি

গণঅভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনে দ্রোহের গান ও গণসেজদা কর্মসূচি পালন করেছে একদল ছাত্র ও নাগরিক সমাজ। শুক্রবার (১৬ আগস্ট) বিকেলে রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে ‘ইনকিলাব মঞ্চ’ নামে একটি সংগঠন গণসেজদা ও দ্রোহের গান শীর্ষক এই আয়োজন করে।অনুষ্ঠানের শুরুতে গান পরিবেশন করেন শিক্ষার্থীরা। এরপর উপস্থিত ছাত্র-জনতা সেখানেই দুটি সেজদা করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের শিক্ষার্থী আহমাদ আতাউল্লাহ সালমান বলেন, দীর্ঘ এক সংগ্রামের পর আমরা নতুন করে ‘স্বাধীনতা’ এনেছি। শাহবাগ এখানে একটি উদাহরণ, এই শাহবাগে মুসলিমরা চাইলে নামাজ পড়তে পারবে, হিন্দুরা পূজা দিতে পারবে। এটাই আমাদের প্রত্যাশা। সে জায়গা থেকেই আমরা গণসেজদার আয়োজন করেছি।

তিনি আরও বলেন, আধিপত্যের চাপ আমরা এতদিন ভোগ করেছি। সাংস্কৃতিক, অর্থনৈতিক সব ক্ষেত্রেই আমরা আধিপত্যের চাপে পিষ্ট। আমরা সংস্কৃতির বিপ্লব চাই। ভারত, পাকিস্তান কোনও দেশেরই চাপিয়ে দেওয়া সংস্কৃতি আমরা পালন করতে রাজি না। আমরা ইনকিলাবের মাধ্যমে আমাদের সংস্কৃতির বিকাশ ঘটাতে চাই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!