1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
শিশু খাদ্য অনুমোদনহীন নকল বৈদ্যুতিক সরঞ্জামাদি উৎপাদন, মজুদ ও বিক্রি এবং অবৈধভাবে চাল মজুদ প্রতিষ্ঠানকে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতে ৩৭ লক্ষ টাকা জরিমানা - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন

শিশু খাদ্য অনুমোদনহীন নকল বৈদ্যুতিক সরঞ্জামাদি উৎপাদন, মজুদ ও বিক্রি এবং অবৈধভাবে চাল মজুদ প্রতিষ্ঠানকে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতে ৩৭ লক্ষ টাকা জরিমানা

নিজস্ব প্রতিনিধি :

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
বাংলাদেশ পুলিশ
র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১০
অধিনায়কের কার্যালয়
কেরাণীগঞ্জ, ঢাকা।

স্মারক-র‌্যাব-১০/মিডিয়া সেল/১২৫ তারিখঃ- ২৯ মার্চ

২০২৪ খ্রিঃ।

বিশেষ প্রেস বিজ্ঞপ্তি

ঢাকার কেরাণীগঞ্জ, শ্যামপুর ও সূত্রাপুর এলাকায় ভেজাল শিশু খাদ্য অনুমোদনহীন নকল বৈদ্যুতিক সরঞ্জামাদি উৎপাদন, মজুদ ও বিক্রি এবং অবৈধভাবে চাল মজুদ করায় বিভিন্ন প্রতিষ্ঠানকে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতে ৩৭ লক্ষ টাকা জরিমানা।

১। প্রতিষ্ঠালগ্ন থেকেই র‌্যাব দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষে সবধরনের অপরাধীকে আটক করে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী  ভূমিকা পালন করে আসছে। এছাড়া প্রতারণা ও জালিয়াতি দমন র‌্যাবের একটি গুরূত্বপূর্ণ ও চলমান অভিযান। র‌্যাবের এই অভিযান দেশের সকল মহলে প্রশংসিত হয়েছে।

২। এরই ধারাবাহিকতায় গতকাল ২৮/০৩/২০২৪ খ্রিঃ তারিখ সকাল ০৯:০০ ঘটিকা হতে অদ্য ২৯/০৩/২০২৪ খ্রিঃ তারিখ ভোর ০৫:০০ ঘটিকা পর্যন্ত র‌্যাব এর নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মাজহারুল ইসলাম ও র‌্যাব-১০ এর সমন্বয়ে একটি আভিযানিক দল ঢাকার কেরাণীগঞ্জ, শ্যামপুর ও সূত্রাপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম সম্পন্ন করেন। এ সময় বিএসটিআই এর প্রতিনিধির উপস্থিতিতে উক্ত ভ্রাম্যমাণ আদালত উল্লেখিত এলাকায় ভেজাল শিশু খাদ্য অনুমোদনহীন নকল বৈদ্যুতিক সরঞ্জামাদি উৎপাদন, মজুদ ও বিক্রি এবং অবৈধভাবে চাল মজুদ করার অপরাধে ০৯টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৩৭,০০,০০০/- (সাঁয়ত্রিশ লক্ষ) টাকা জরিমানা প্রদান করেন।

যার মধ্যে ১। এক্সপোলিংক রিসোর্সেস লিমিটেড’কে নগদ-৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা, ২। তানিয়া ক্যাবলস্ধসঢ়;’কে নগদ- ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা, ৩। সুপার সাইন ইন্ড্রাস্ট্রিজ (ইলেট্রিক্যাল)’কে নগদ- ১০,০০,০০০/- (দশ লক্ষ) টাকা, ৪। বাঁধন ইলেক্ট্রনিক্স লিমিটেড’কে নগদ-৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা, ৫। বাবু স্টোর’কে নগদ- ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা, ৬। ইআরবি ক্যাবলস্ধসঢ়;’কে নগদ-২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা, ৭। এ আর কনজিউমার লিমিটেড’কে নগদ-২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা, ৮। বি.কে.কে পলিমার এন্ড মেটাল’কে নগদ-৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা ও ৯। তাহসিন মার্কেটিং’কে নগদ-১,০০,০০০/- (এক লক্ষ) টাকা করে জরিমানা প্রদান করেন।

এছাড়া বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নির্দেশে উক্ত মোবাইল কোট আনুমানিক ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা মূল্যের নকল বৈদ্যুতিক তার জব্দ করে। ৩। প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, বেশ কিছুদিন যাবৎ এই অসাধু ব্যবসায়ীরা ভেজাল শিশু খাদ্য অনুমোদনহীন নকল বৈদ্যুতিক সরঞ্জামাদি উৎপাদন, মজুদ ও বাজারজাত এবং অবৈধভাবে চাল মজুদ করে আসছিল।

এম. জে. সোহেল
সহকারী পুলিশ সুপার
সহকারী পরিচালক
(মিডিয়া)
র‌্যাপিড এ্যাকশন
ব্যাটালিয়ন-১০
অধিনায়কের পক্ষে

মোবাইল-০১৭৭৭-
৭১১০০৩

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!