1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
শাহরুখ-অমিতাভদের কাছ থেকে পরামর্শ নিলেন মোদি - NEWSTVBANGLA
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম
টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ টাঙ্গুয়ার হাওরের অভয়াশ্রমে টাকার বিনিময়ে মাছ ধরার অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের হরমুজ প্রণালিতে বন্ধুত্বপূর্ণ দেশগুলো পাবে বিশেষ সুবিধা:ইরান গোল্ডেন বুটের দৌড়ে হাড্ডাহাড্ডি লড়াই, ৭ গোল করে আবারও মেসির পাশে এমবাপে খুলনায় ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১

শাহরুখ-অমিতাভদের কাছ থেকে পরামর্শ নিলেন মোদি

প্রতিনিধি

ভারতীয় শোবিজাঙ্গনের উন্নতি সাধনে নতুন উদ্যোগ গ্রহণ করেছে মোদি সরকার। দেশের সিনেশিল্পকে আরও চাঙ্গা করতে ওয়ার্ল্ড অডিও ভিজ্যুয়াল এন্টারটেইনমেন্ট সামিটে শুক্রবার গ্ল্যামার ইন্ডাস্ট্রির একাধিক ব্যক্তিত্বের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সেখানেই অমিতাভ বচ্চন, শাহরুখ খান, অক্ষয় কুমার, রজনীকান্ত, অনুপম খেরদের কাছ থেকে পরামর্শ নেন কীভাবে বলিউড কিংবা দক্ষিণী সিনে ইন্ডাস্ট্রিকে আন্তর্জাতিক আঙিনায় আরও উচ্চস্তরে পৌঁছে দেওয়া যায়।

প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় বিনোদন জগতের তারকারা নিজস্ব মতামত পেশ করেন। ভিডিও কলের সেই বৈঠকে দেশের সিনেশিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কী কী করণীয়, প্রত্যেকেই সে বিষয়ে মতামত পেশ করেন।

২০২৪ সালের ডিসেম্বরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার ‘মন কি বাত’ অনুষ্ঠানে ওয়ার্ল্ড অডিও ভিজ্যুয়াল এন্টারটেইনমেন্ট সামিট (ওয়েভস) চালু করেন। সেই সময়েই তিনি জোর দিয়ে বলেন, সিনেমা এবং বিনোদন শিল্প দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি অর্থনীতিকেও চাঙ্গা করছে।

শুক্রবার সেই প্রেক্ষিতেই তারকাদের সঙ্গে আলোচনায় বসেন প্রধানমন্ত্রী। যেখানে উপস্থিত ছিলেন অমিতাভ বচ্চন, শাহরুখ খান, চিরঞ্জিবী, মোহনলাল, রজনীকান্ত, আমির খান, এ আর রহমান, অক্ষয় কুমার, রণবীর কাপুর, দিলজিৎ দোসাঞ্ঝ, হেমা মালিনী থেকে শুরু করে দীপিকা পাড়ুকোন, আনন্দ মাহিন্দ্রা, মুকেশ আম্বানিদের মতো ব্যক্তিত্বরাও।

এদিন ওয়ার্ল্ড অডিও ভিজ্যুয়াল অ্যান্ড এন্টারটেনমেন্ট সামিটের বিষয়ে বিভিন্ন ময়দানের খ্যাতনামা ব্যক্তিত্বদের সঙ্গে আলোচনা হয় মোদির। চলতি বছরেই অনুষ্ঠিত হবে এই ইভেন্ট।

ভারত সরকারের তরফে বিশ্বমানের অনুষ্ঠান আয়োজন করার পরিকল্পনা রয়েছে। যেখানে ভারতের সিনেমা জগতে আন্তর্জাতিক পর্যায় থেকে বিনিয়োগ আসতে পারে। এতে ভারতের অর্থনীতিও যে চাঙ্গা হবে, তা বলাই বাহুল্য।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!