1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
শাশুড়ির কথা শুনে কান্না করেন ঐশ্বরিয়া - NEWSTVBANGLA
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনাম
৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ টাঙ্গুয়ার হাওরের অভয়াশ্রমে টাকার বিনিময়ে মাছ ধরার অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের হরমুজ প্রণালিতে বন্ধুত্বপূর্ণ দেশগুলো পাবে বিশেষ সুবিধা:ইরান গোল্ডেন বুটের দৌড়ে হাড্ডাহাড্ডি লড়াই, ৭ গোল করে আবারও মেসির পাশে এমবাপে খুলনায় ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ইরানে আজ আয়াতুল্লাহ আলি খামেনির প্রথম জানাজা, লাখো মানুষের ঢলের প্রত্যাশা পাকিস্তানে আবারও মুখোমুখি হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান, বৈঠক ১১ জুলাই নতুন বাংলাদেশ গড়াই বিএনপির একমাত্র লক্ষ্য: পানিসম্পদ মন্ত্রী এ্যানি বাল্যবিয়ের অভিযোগে প্রি-টেস্ট পরীক্ষায় বসতে পারল না শিক্ষার্থী দম্পতি

শাশুড়ির কথা শুনে কান্না করেন ঐশ্বরিয়া

বিনোদন ডেস্ক :

শাশুড়ি আর পুত্রবধূর সম্পর্ক নাকি খুব একটা মধুর নয়- বচ্চন পরিবার নিয়ে এমন গুঞ্জন প্রায়ই শোনা যেত। জয়া বচ্চনের সঙ্গে বনিবনার অভাবের কারণেই বচ্চন পরিবারের সঙ্গে খানিক দূরত্ব বজায় রাখেন ঐশ্বরিয়া। এমনকি গত বছর ঐশ্বরিয়া এবং অভিষেকের বিচ্ছেদ গুঞ্জনের মাঝেও এমন কথা ছড়িয়েছিল।

কিন্তু সত্যিই কি ঐশ্বরিয়া ও জয়া বচ্চনের সম্পর্ক এতটাই তিক্ত? প্রথম দিকে শাশুড়ি-পুত্রবধূর সম্পর্ক তিক্ত ছিল না। বরং বহু অনুষ্ঠানে একসঙ্গে দেখাও গেছে তাদের। তেমনই একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল।

সেই ভিডিওতে পুত্রবধূর ভূয়সী প্রশংসা করতে দেখা যায় জয়াকে। ২০০৭ সালের এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানের ভিডিও এটি। পুরস্কার নেওয়ার সময় জয়া বলেছিলেন, ‘আমাকে এর আগেও এই পুরস্কার দেওয়া হয়েছিল। কিন্তু আমি সেই পুরস্কার গ্রহণ করিনি। আমি মনে করেছিলাম, এটা উপযুক্ত সময় নয়। কিন্তু আজ আমি এক অসাধারণ সুন্দরী ও ভালো মেয়ের শাশুড়ি হতে চলেছি।’

শুধু তাই নয়, ঐশ্বরিয়ার বিষয়ে জয়া বলেছিলেন, ‘ওর মধ্যে মূল্যবোধ রয়েছে। নিজের সম্মান রাখতে জানে। আর ওর হাসিটাও খুব সুন্দর।’
তখন শাশুড়ির মুখে প্রশংসা শুনে চোখে জল এসে যায় ঐশ্বরিয়ার, মুখে লেগে থাকে হাসি। সেই ভিডিও ভাইরাল হতেই অনুরাগীদের প্রশ্ন, ‘কীভাবে এত ভালো সম্পর্কে তিক্ততা তৈরি হল?’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!