1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
লড়াই করেও হারল বাংলাদেশ - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

লড়াই করেও হারল বাংলাদেশ

প্রতিনিধি

নেপালের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে দারুণ লড়াই করেছে বাংলাদেশ জাতীয় নারী কাবাডি দল। মাত্র ৭ পয়েন্টের ব্যবধানে হেরেছে শ্রাবণীরা। নেপাল আজ ২৯-২২ পয়েন্টে জিতে পাঁচ ম্যাচের কাবাডি টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল। আগামীকাল সিরিজের তৃতীয় ম্যাচ।

নেপালের ললিতপুরের সাতদোবাতোয় তায়কোয়ান্দো হলে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই প্রাধান্য ছিল স্বাগতিক নেপালের। গতকাল প্রথম ম্যাচের চেয়ে আজকের খেলায় ভালো গতি ছিল বাংলাদেশের খেলোয়াড়দের। প্রথমার্ধে নেপালের পয়েন্ট ছিল ১৮ আর বাংলাদেশের ৮। গতকাল যে ব্যবধান ছিল তিন গুণ (১৮/৬)।

বিরতির পর দারুণ খেলেছে বাংলাদেশ। সুপার ট্যাকল করে বেশ কয়েকটি পয়েন্ট আদায় করে নেন শ্রাবণীরা। দ্বিতীয়ার্ধে নেপাল পেয়েছে ১১ পয়েন্ট, সেখানে বাংলাদেশ আদায় করেছে ১৪। প্রথমার্ধের অতিরিক্ত ব্যবধানের জন্য হেরে কোর্ট ছাড়তে হয় বাংলাদেশের।

কোচ আরদুজ্জামান মুন্সী বাংলাদেশের উন্নতির অনেক জায়গা দেখছেন। আজকের ম্যাচে তার দল ভালো খেলেছে বলে মনে করেন তিনি, ‘প্রথম ম্যাচে বাংলাদেশ ডিফেন্স ও আক্রমণ দুই জায়গাতেই অনেক খারাপ করেছিল। আজকে অবশ্য ডিফেন্স অনেক ভালো করেছে। আশা করছি সামনের ম্যাচগুলোতে আমরা আরো ভালো করব। আমাদের বাকি যে তিন ম্যাচ রয়েছে সেখান থেকে আশা করছি আমরা দুটো ম্যাচ জিততে পারব। যদিও আমরা সিরিজে ২-০ ব্যবধানে পিছিয়ে আছি। তবে বলব ইনজুরি ও ফিটনেসের কারণে আমরা পিছিয়ে আছি।’

গতকাল একই ভেন্যুতে অনুষ্ঠিত প্রথম ম্যাচে বাংলাদেশ ৪১-১৮ পয়েন্টে হেরেছিল। আজ দ্বিতীয় ম্যাচে বেশ প্রতিদ্বন্দ্বিতা করেছে। নেপালের নারী কাবাডি দল গত এশিয়ান গেমসে ব্রোঞ্জ পদক পেয়েছিল। বাংলাদেশের জাতীয় খেলা হলেও নারী কাবাডি দল এশিয়াড ও এসএ গেমসে নেপালের কাছে হেরেছে। জুনে বিশ্বকাপ সামনে রেখে প্রস্তুতির জন্য বাংলাদেশ দল নেপালে পাচ ম্যাচের সিরিজ খেলছে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!