1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
রূপের রহস্য জানালেন মডেল প্রিয়াঙ্কা - NEWSTVBANGLA
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনাম
৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ টাঙ্গুয়ার হাওরের অভয়াশ্রমে টাকার বিনিময়ে মাছ ধরার অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের হরমুজ প্রণালিতে বন্ধুত্বপূর্ণ দেশগুলো পাবে বিশেষ সুবিধা:ইরান গোল্ডেন বুটের দৌড়ে হাড্ডাহাড্ডি লড়াই, ৭ গোল করে আবারও মেসির পাশে এমবাপে খুলনায় ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ইরানে আজ আয়াতুল্লাহ আলি খামেনির প্রথম জানাজা, লাখো মানুষের ঢলের প্রত্যাশা পাকিস্তানে আবারও মুখোমুখি হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান, বৈঠক ১১ জুলাই নতুন বাংলাদেশ গড়াই বিএনপির একমাত্র লক্ষ্য: পানিসম্পদ মন্ত্রী এ্যানি বাল্যবিয়ের অভিযোগে প্রি-টেস্ট পরীক্ষায় বসতে পারল না শিক্ষার্থী দম্পতি

রূপের রহস্য জানালেন মডেল প্রিয়াঙ্কা

প্রতিনিধি
NEW YORK, NY - APRIL 26: Priyanka Chopra discusses "Quantico" with the Build Series at Build Studio on April 26, 2018 in New York City. (Photo by Roy Rochlin/WireImage)

দেশের শোবিজ অঙ্গনে অন্যতম পরিচিত মুখ তিনি; বলছি মডেল ও অভিনেত্রী প্রিয়াঙ্কা জামানের কথা। কখনো নানা অবতারে নিজেকে মেলে ধরেন, সৌন্দর্যের আগুনের তাপ ছড়িয়ে দেন ভক্তদের মনে। পাশাপাশি উপস্থাপনা, অভিনয়সহ নিজেকে নানা কাজে ব্যস্ত রাখেন তিনি।
তবে শুধু ক্যামেরার সামনে এসে দর্শকদের মনোরঞ্জনই করেন না প্রিয়াঙ্কা। ব্যক্তিগত জীবন নিয়েও তার দায়িত্ব অনেক। বিশেষ করে নিজের ধর্মীয় দায়িত্ব নিয়মিত পালন করতে অলসতা নেই তার। কাজেই পাঁচ ওয়াক্ত নামাজ-রোজার মধ্যে থাকেন, বাদ দেন না তাহাজ্জুদও।

এই অভিনেত্রী মনে করেন, নিয়মিত নামাজের মধ্যে থাকেন বলেই নিজের রূপ ধরে রাখতে পারেন তিনি। সামাজিক মাধ্যমে ভাইরাল একটি ভিডিওতে দেখা যায়, একটি ইভেন্টে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কথা বলছেন প্রিয়াঙ্কা।
সেখানে নিজের রূপের রহস্য প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘আমার সৌন্দর্যের পেছনে বিশেষ কিছু নেই। আমি ভালো মন নিয়ে সবার সঙ্গে চলার চেষ্টা করি। তাহাজ্জুদ ও পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করি। আমার বিশ্বাস, যে নামাজ পড়ে, তার চেহারায় এমনিতেই একটা নূর চলে আসে, সৌন্দর্য ফুটে ওঠে।’

২০১৩ সালে ‘ছায়াছন্দ’ উপস্থাপনার মধ্য দিয়ে আত্মপ্রকাশ ঘটে প্রিয়াঙ্কা জামানের। এরপর বিভিন্ন নাটকে কাজ করা শুরু করতে থাকেন। চলচ্চিত্রে এসে মনোয়ার হোসেন ডিপজল, বাপ্পী দের সঙ্গেও কাজ করেছেন প্রিয়াঙ্কা। যদিও বিভিন্ন কারণে সেই গতির ধারা আর থাকেনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!