1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
রাস্তায় বেড়া দিয়ে অবরুদ্ধ করে রাখার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

রাস্তায় বেড়া দিয়ে অবরুদ্ধ করে রাখার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

প্রতিনিধি

নওগাঁর মান্দায় বসতবাড়ির সামনে চলাচলের রাস্তায় বেড়া দিয়ে ৫ দিন ধরে অবরুদ্ধ করে রাখার প্রতিবাদে সংবাদ ম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ অক্টোবর) দুপুর ১২ টায় উপজেলার দেলুয়াবাড়ি বাজারের হার্ডওয়্যার ব্যবসায়ী মহসীন আলমের ব্যাবসায়ীক প্রতিষ্ঠানে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন। এসময় দোডাঙ্গী গ্রামের ভূক্তভোগী আলহাজ্ব হাফেজ উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মহসীন আলম,মর্তূজা হাসান নাফিজ,কামাল, ইউনুছ,রাজু,শফি,শাকিল,সবুজ এবং একরামুল হোসেন প্রমূখ।

এসময় বক্তারা বলেন, দোডাঙ্গী মৌজার জে.এল নং ২৩৯ হাল খতিয়ান নং ২৯২ এর ১১০১ নং দাগের ৫ শতক জমি দোডাঙ্গী গ্রামের মৃত শফি উদ্দিন মন্ডলের ছেলে সদল উদ্দিন মন্ডল বিগত ১৯৭৯ সালে ১৫৭৯৬ নং দলিল মূলে দোডাঙ্গী দেওয়ানপাড়া জামে মসজিদের সম্পাদক বরাবর হস্তান্তর করেন।

এরপর মসজিদের উন্নয়নকল্পে মসজিদ পরিচালনা কমিটির সাবেক সভাপতি মৃত মজিবর রহমান প্রাং ও সম্পাদক মৃত কায়েম উদ্দিন রেজুলেশনের মাধ্যমে গত ২০০৪ সালে ১২৬০৭ নং দলিলমূলে মসজিদ সংলগ্ন বাড়িওয়ালা আলহাজ্ব হাফেজ উদ্দিনের পরিবারের লোকজনের যাতায়াতের সুবিধার্থে চলাচলের রাস্তার জন্য সর্বোচ্চ বাজার মূল্যে ১ শতক জমি বিক্রয় করে দখল বুঝিয়ে দেন ।

যা আজ অবধি দখলে রয়েছে। অথচ, বর্তমান কমিটির সভাপতি মাহফুজুর রহমান (মফিজ) ও সহ-সভাপতি মৃত হবিবর রহমান (দফাদার) এর ছেলে আব্দুর রাজ্জাক (দফাদার) সহ অত্র এলাকার কতিপয় প্রভাবশালী লোকজন উক্ত রেজুলেশন ও দলিলটি অগ্রাহ্য করে গত ৩০ সেপ্টেম্বর বাড়ির সামনে চলাচলের রাস্তায় বেড়া লাগিয়েছেন।

এতে পুরো পরিবার অবরুদ্ধ হয়ে পড়েছেন। এ ঘটনায় অভিযোগ দায়ের করার পর ৫ দিন পেরিয়ে গেলেও কোন প্রতিকার না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন । এর থেকে পরিত্রাণ পেতে সকলের সহযোগীতা কামনা করেছেন ভূক্তভোগী পরিবারের লোকজন।
মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মাহফুজুর রহমান ওরফে মফিজ উদ্দিন বলেন, মসজিদের জমি একাধিকবার মাপজোক করা হয়েছে। মাপজোকের পর তাদের চলাচলের রাস্তা রেখে মসজিদের জমিতে বেড়া লাগানো হয়েছে।

মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান বলেন, একাধিকবার অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এছাড়াও বিষয়টি সমাধানের জন্য উভয় পক্ষের লোকজনকে নিয়ে বসার উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।
মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা আঞ্জুমান বানু বলেন,অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!