1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
রাজধানীতে সোনালী ব্যাংকের এজিএমের মরদেহ উদ্ধার - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

রাজধানীতে সোনালী ব্যাংকের এজিএমের মরদেহ উদ্ধার

প্রতিনিধি

রাজধানীর হাজারীবাগ থানার হিলটন টাওয়ার থেকে কাজী সুরাইয়া (৫২) নামে এক নারীর ঝুলন্ত উদ্ধার করেছে পুলিশ। তিনি সোনালী ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (এজিএম) ছিলেন।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের ভাই কাজী আব্দুল্লাহ মামুন জানান, আমার বোন কাজী সুরাইয়া বেশ কিছুদিন আগে স্ট্রোক করেছিলেন। এরপর থেকে তিনি অফিসে ঠিকমতো কাজকর্ম করতে পারতেন না। স্ট্রোক করার পর থেকেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। আজ দুপুরের দিকে সবার অগোচরে নিজের রুমে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেন। পরে পুলিশ এসে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক বোনকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, বর্তমানে কাজী সুরাইয়া হাজারীবাগ থানার হিলটন টাওয়ারের ২৫-১/২ বাশার তৃতীয় তলায় থাকতেন। আমাদের বাড়ি সাভারের জলেশ্বর এলাকায়। আমার বাবার নাম মৃত মোহাম্মদ আলী। অনেক বছর আগেই আমার বোনের সঙ্গে তার স্বামীর ডিভোর্স হয়ে যায়। আমার বোনের ২০ বছরের একটি কন্যা সন্তান রয়েছে।

হাজারীবাগ থানা উপ-পরিদর্শক (এস আই) মেহেদী হাসান বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে পাঠালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!