1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
যে কারণে অলিম্পিকে খেলবেন না মেসি - NEWSTVBANGLA
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনাম
রাশিয়ার পক্ষে লড়তে আরও ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া: জেলেনস্কি স্কুলশিক্ষককে প্রাণনাশের হুমকি, ফায়ার সার্ভিসকর্মীর বিরুদ্ধে জিডি তনু হত্যা মামলায় ফের গ্রেপ্তার সাবেক সেনাসদস্য হাফিজুর রহমান মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না: রাষ্ট্রপতি পাঁচ দিন বৃষ্টি, সঙ্গে বাড়বে তাপমাত্রা গাফিলতি হলে আমলা-রাজনীতিক কাউকেই ছাড় দিচ্ছেন না প্রধানমন্ত্রী: রিজভী চারবার প্রত্যাখ্যানের পরও হাল ছাড়েনি ইসি, ৬৫ পদ উন্নীত করতে ফের জনপ্রশাসনে প্রস্তাব রাশিয়ার তেল কিনলেই ১০০% শুল্ক! ভারত-চীনসহ ৫ দেশকে ঘিরে যুক্তরাষ্ট্রের নতুন চাপ ট্রাম্পের ৪০ কোটি ডলারের ‘হোয়াইট হাউস বলরুম’ প্রকল্পে আদালতের স্থগিতাদেশ মক্কা চুক্তি’ নিয়ে ইরানের কটাক্ষ— ‘তুরস্ক-পাকিস্তানের সঙ্গে জোটেও সৌদি নিরাপদ হবে না’

যে কারণে অলিম্পিকে খেলবেন না মেসি

প্রতিনিধি

অনেক আগে থেকেই জাতীয় দলের এক সময়কার সতীর্থ লিওনেল মেসিকে আর্জেন্টিনার অলিম্পিক স্কোয়াডে পেতে ইচ্ছা প্রকাশ করেছিলেন অনূর্ধ্ব-২৩ দলের কোচ জাভিয়ের মাশচেরানো। কিন্তু কয়েক মাস আগেই না খেলার কথা জানিয়ে দেন আলবিসেলেস্তে মহাতারকা। তখনই ধারণা করা হয়েছিল কোপা আমেরিকা এবং এরপর ইন্টার মায়ামির ব্যস্ত সূচির কারণে মেসি অলিম্পিকে খেলবেন না। এবার তিনি নিজেই সে কারণ সামনে এনেছেন।

ইএসপিএনে প্রকাশিত এক সাক্ষাৎকারে বিভিন্ন বিষয়ে কথা বলেছেন আর্জেন্টাইন অধিনায়ক। সেখানে জানতে চাওয়া হয় ২০২৪ প্যারিস অলিম্পিকে আর্জেন্টিনাকে স্বর্ণ জেতানোর যে সুযোগ এসেছিল, কেন তিনি সেই প্রস্তাব গ্রহণ করেননি। যেখানে মেসির জাতীয় দল ও বার্সেলোনায় দীর্ঘ সময়ের সতীর্থ মাশচেরানো অলিম্পিকের দলটিকে পরিচালনা করছেন। তার সামনে জাতীয় দলের তিনজনকে খেলানোর সুযোগ আছে, সেখানে একটি স্লট বন্ধু মেসির জন্য রেখেছিলেন সাবেক এই তারকা ডিফেন্ডার। যদিও তার সেই আশা পূরণ হচ্ছে না।

এর পেছনে কী কারণ ছিল সেটি জানিয়ে মেসি বলেন, ‘মাশচেরানোর সঙ্গে কথা বলেছি এবং সত‍্যি কথা হচ্ছে আমরা দুইজনই পরিস্থিতি বুঝতে পেরেছি। এটা কঠিন (এই মুহূর্তে অলিম্পিক নিয়ে ভাবা), কারণ আমরা এখন কোপা আমেরিকা নিয়ে ভাবছি। এটা হলে দুই বা তিন মাস ক্লাব থেকে বিচ্ছিন্ন থাকব। আর সবার ওপরে আমার বয়স, এমন না যে সব কিছুতে থাকতে পারব। আমাকে সতর্কতার সঙ্গে বেছে নিতে হবে। টানা দুটি টুর্নামেন্টে খেলা খুব কঠিন হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!