1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ম্যাচ হারের পর জরিমানাও গুনতে হচ্ছে দিল্লি অধিনায়ককে - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

ম্যাচ হারের পর জরিমানাও গুনতে হচ্ছে দিল্লি অধিনায়ককে

প্রতিনিধি

চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রীতিমতো উড়ছিল দিল্লি ক্যাপিটালস। নিজেদের প্রথম চার ম্যাচের সবকটিতেই জিতে পয়েন্ট টেবিলের নেতৃত্বে ছিল অক্ষর প্যাটেলের দল। তবে গতকাল আসরে প্রথমবার হারের স্বাদ পেয়েছে তারা।

দলের হারের পর দুঃসংবাদ পেলেন অক্ষর। তাকে ১২ লাখ রুপি জরিমানা করেছে লিগ কতৃপক্ষ। মূলত স্লো ওভার রেটের কারণে এই শাস্তির মুখে পড়েছেন দিল্লির অধিনায়ক।

অরুণ জেটলি স্টেডিয়ামে গতকাল রোববার আইপিএল আচরণবিধির ২.২২ ধারা ভেঙেছেন অক্ষর। আইপিএল আচরণবিধির ২.২২ ধারা অনুযায়ী, মৌসুমে প্রথমবার ওভার-রেটে পিছিয়ে থাকলে সেই দলের অধিনায়ককে ১২ লাখ রুপি জরিমানা করা হয়।

এবারের মৌসুমে প্রথমবার এই অপরাধ করেছেন অক্ষর। তাই নূন্যতম শাস্তি পাচ্ছেন তিনি। পরবর্তী ম্যাচগুলোতে যদি একই ভুল করেন, তাহলে বাড়বে তার জরিমানার অঙ্ক।

আইপিএলের এবারের আসরে স্লো ওভার রেটের কারণে জরিমানা করাটা ঘটনা এটাই প্রথম নয়। চলতি মৌসুমে এর আগে একই অপরাধে জরিমানা গুনেছেন মুম্বাইয়ের হার্দিক পান্ডিয়া, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর রজত পাতিদার এবং রাজস্থান রয়্যালসের রিয়ান পারাগ ও সাঞ্জু স্যামসন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!