1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মানিকগঞ্জে ভাষা শহীদ রফিক সেতুর টোলপ্লাজায় অগ্নিসংযোগ - NEWSTVBANGLA
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনাম
ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ টাঙ্গুয়ার হাওরের অভয়াশ্রমে টাকার বিনিময়ে মাছ ধরার অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের

মানিকগঞ্জে ভাষা শহীদ রফিক সেতুর টোলপ্লাজায় অগ্নিসংযোগ

প্রতিনিধি

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লায় ভাষা শহীদ রফিক সেতুর টোল বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র-জনতা। বিক্ষোভ শেষে ধলেশ্বরী নদীর ওপর নির্মিত সেতুটির পূর্বপাশের চারটি টোলপ্লাজায় অগ্নিসংযোগ করেন বিক্ষুব্ধরা।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে সিঙ্গাইর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. মোশারফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সিংগাইর-হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়কে এই বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। এ সময় আন্দোলনকারীদের ভয়ে টোল আদায়ের দায়িত্বে থাকা কর্মকর্তারা পালিয়ে যান। এ সময় কমপক্ষে আধ ঘণ্টা বন্ধ ছিল যান চলাচল। এরপর ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে। সেতুটির নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার পর থেকে দীর্ঘ ২৪ বছর যাবৎ টোল আদায় করে আসছে ঠিকাদারি প্রতিষ্ঠানের নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা।

এসব বিষয়ে জানতে চাইলে বিক্ষোভে অংশ নেওয়া ব্যক্তিরা বলেন, ঢাকা-আরিচা মহাসড়কের বিকল্প সড়ক হচ্ছে সিংগাইর-হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়ক। দীর্ঘ দুই যুগ ধরে সেতুটিতে টোল আদায় করছে কর্তৃপক্ষ। সবজি চাষের জন্য বিখ্যাত সিংগাইর থানা এবং মানিকগঞ্জ সদর ও হরিরামপুর উপজেলার বেশিরভাগ পণ্যবোঝাই ট্রাক এই সড়ক দিয়ে যাতায়াত করে। নিয়মিত টোল দিতে গিয়ে হয়রানি হতে হয় ট্রাকচালক ও সবজি ব্যবসায়ীদের।

বিক্ষুব্ধ জনতা আরও বলেন, শহীদ রফিক সেতুতে টোল আদায় বন্ধ করার জন্য একাধিকবার আন্দোলন করা হয়। কিন্তু বিগত সরকারের কিছু অসাধু রাজনৈতিক ব্যক্তিদের কারণে আন্দোলনে কোনো সুফল আসেনি। এই সেতুটিতে স্থায়ীভাবে টোল আদায় বন্ধে বর্তমান সরকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেন তারা।

সিঙ্গাইর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. মোশারফ হোসেন বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ ও সেনাবাহিনী তৎপর রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!