1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মাঠের ক্রিকেটে কবে ফিরছেন তামিম, জানালেন নিজেই - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

মাঠের ক্রিকেটে কবে ফিরছেন তামিম, জানালেন নিজেই

প্রতিনিধি

মাঠের ক্রিকেটে কবে ফিরছেন তামিম, জানালেন নিজেই
গত মার্চে অসুস্থ হওয়ার পর থেকে মাঠের বাইরে আছেন তামিম ইকবাল। গেল মাসে হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর উন্নত চিকিৎসার জন্য চলতি মাসের প্রথম সপ্তাহে সিঙ্গাপুরে গিয়েছিলেন।

সিঙ্গাপুরে এক কার্ডিওলজিস্টের সঙ্গে কথা বলেছেন সাবেক এই বাঁহাতি ওপেনার। এর পর থেকে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের দুজন স্পোর্টস কার্ডিওলজিস্টের সঙ্গেও পরামর্শ চালিয়ে যাচ্ছেন তামিম। তার বর্তমান অবস্থা ভালো এবং বেশ উন্নতি হয়েছে।

বাঁহাতি এই ওপেনার গতকাল মিরপুর শের-ই বাংলায় গণমাধ্যমের মুখোমুখি হন। তামিম বলেন, ‘আমি শারীরিকভাবে খুবই ভালো আছি। সবাইকে ধন্যবাদ আমার জন্য দোয়া করার জন্য। তিনমাস পর ইনশাল্লাহ (ফিরবো)।’

পরে তাওহিদ হৃদয়ের নিষেধাজ্ঞা ইস্যু নিয়ে বিসিবিকে দ্রুত সমাধান ও সিদ্ধান্ত জানানোর তাগিদ জানিয়ে তামিম বলেন, ‘বাংলাদেশের ক্রিকেটে সবচেয়ে বড় স্টেকহোল্ডার হলো ক্রিকেটাররা। ক্রিকেটারদের সাথে এভাবে করলে হয় না।’

‘বোর্ড প্রেসিডেন্টকে অনুরোধ করেছিলাম আসার জন্য, উনি এসেছেন। সাথে আরও ২ জন বোর্ড পরিচালক ছিলেন। লম্বা আলোচনা হয়েছে। বলেছি দ্রুত সিদ্ধান্ত নিন, আমাদের জানান। যেহেতু কাল খেলা। আমার মনে হয় খুব দ্রুতই সিদ্ধান্ত দিয়ে দিবেন।’-যোগ করেন তিনি।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!