1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ভূয়া র‌্যাব পরিচয়ে প্রতারণাকারী চক্রের ০২ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ - NEWSTVBANGLA
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন

ভূয়া র‌্যাব পরিচয়ে প্রতারণাকারী চক্রের ০২ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১০

নিজস্ব প্রতিনিধি :

গতকাল ১২ ফেব্রæয়ারি ২০২৪ খ্রিঃ তারিখ বিকালে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণঞ্জ জেলার ফতুল্লা থানাধীন ভুইঘর পূর্বপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাবের এপ্রোন/জ্যাকেট পরিধান করে র‌্যাব পরিচয়ে প্রতারণার প্রস্তুতিকালে ০২ জন ভূয়া র‌্যাব পরিচয়ে প্রতারণাকারীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম। সালমা আক্তার সুরাইয়া (২৪), পিতা-মোঃ সাফারউল্লা, সাং-হারিচাউল, থানা-কঁচুয়া, জেলা-চাঁদপুর ও ২। মোঃ আবু সাঈদ (৩০), পিতা-মোঃ সৈয়দ আলী বেপারী, সাং-হাতিঘাট তর্কি, থানা-মতলব উত্তর, জেলা-চাঁদপুর বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ০১টি র‌্যাব লেখা র‌্যাবের এপ্রোন/জ্যাকেট ও ০২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আসামীরা বেশ কিছুদিন যাবৎ নারায়গঞ্জের ফতুল্লাসহ আশপাশের বিভিন্ন এলাকয় র‌্যাব পরিচয় বিভিন্ন ব্যবসায়ীদের ভয়ভীতি প্রদর্শন ও প্রতারণার মাধ্যমে অর্থ আদায় করে আসছিল।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করতঃ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!