1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ভারত-পাকিস্তান ম্যাচে উর্বশীকে কেক পাঠালেন কে - NEWSTVBANGLA
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনাম
ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ টাঙ্গুয়ার হাওরের অভয়াশ্রমে টাকার বিনিময়ে মাছ ধরার অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের হরমুজ প্রণালিতে বন্ধুত্বপূর্ণ দেশগুলো পাবে বিশেষ সুবিধা:ইরান গোল্ডেন বুটের দৌড়ে হাড্ডাহাড্ডি লড়াই, ৭ গোল করে আবারও মেসির পাশে এমবাপে

ভারত-পাকিস্তান ম্যাচে উর্বশীকে কেক পাঠালেন কে

প্রতিনিধি

বাকি কেবল দুই দিন। এরপরেই নিজের ৩১ তম জন্মদিন পালন করতে চলেছেন উর্বশী রাউতেলা। তবে জন্মদিনের আগেই প্রি-সেলিব্রেশন, সেটাও আবার ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচে। কী ঘটল অভিনেত্রীর সঙ্গে?

দুবাইয়ে অনুষ্ঠিত হয়েছে চ্যাম্পিয়ন ট্রফিতে ভারত-পাকিস্তান ম্যাচ। গোলাপি বডিকন পোশাক পরে সেই ম্যাচ দেখতে হাজির ছিলেন উর্বশীও। মাঠের মধ্যে হঠাৎই তার জন্য হাজির বিশাল এক কেক। সেই কেকের ছবি শেয়ার করে অভিনেত্রী লেখেন, ‘জন্মদিনের এই সারপ্রাইজের জন্য অনেক ধন্যবাদ।’

ক্রিকেটের সঙ্গে উর্বশীর যোগ রয়েছে অনেক আগে থেকেই। ঋষভ পন্থের সঙ্গে তার প্রেমের গসিপ তো কারও অজানা নয়। তবে কি তিনিই এই কেক পাঠিয়েছেন অভিনেত্রীর জন্য?

এই প্রশ্নই যখন চারিদিক উত্তাল তখন কৌতূহল লাঘব করেছেন উর্বশী। নিজেই জানিয়েছেন, এই আয়োজন করেছেন স্টেডিয়াম কর্তৃপক্ষই। তাদের পক্ষ থেকেই কেক পাঠানো হয়েছে।

তবে কেক কেটেও কটাক্ষের মুখে পড়তে হয়েছে উর্বশীকে। কেন জানেন?

অনেকেরই দাবি উর্বশী এমন একজন অভিনেত্রী যিনি আত্মপ্রচারে বুঁদ হয়ে থাকেন। আর সেই কারণেই এই কেক নাকি তিনি নিজেই কিনে এনে ছবি পোস্ট করেছেন, এমনটাই দাবি তাদের।

যদিও এসব কটাক্ষ আপাতত গা লাগাচ্ছেন না অভিনেত্রী। এই মুহূর্তে তার ছবি ‘ডাকু মহারাজ’ নেটফ্লিক্সে নম্বর ওয়ানে ট্রেন্ড করছে। ছবিতে একটি আইটেম গানের জন্য নাকি এক কোটি টাকা নিয়েছেন অভিনেত্রী, জানা যাচ্ছে তেমনটাই।

প্রসঙ্গত, গত রোবাবার ভারত-পাকিস্তান ম্যাচে জয়লাভ করেছে রোহিত শর্মার দল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!