1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ভারতে পূজামণ্ডপে গুলি, আহত কয়েকজন - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

ভারতে পূজামণ্ডপে গুলি, আহত কয়েকজন

প্রতিনিধি

ভারতের বিহারে একটি পূজামণ্ডপে গুলি ছুড়েছে অজ্ঞাত অস্ত্রধারীরা। রোববার (১৩ অক্টোবর) সকালে বিহারের আরাহতে এই গুলির ঘটনা ঘটে। এতে চার থেকে পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন।

সংবাদমাধ্যম এনডিটিভি প্রত্যক্ষদর্শীর বরাতে জানিয়েছে, সকালে অজ্ঞাত অস্ত্রধারীরা দুটি মোটরসাইকেলে করে দূর্গাপূজার এই মণ্ডপটিতে আসেন। ওই সময় তারা মণ্ডপে গুলি করে পালিয়ে যায়। পুলিশ সেখান থেকে গুলির দুটি কার্তুজ উদ্ধার করেছে।

গুলিবিদ্ধ হয়ে যারা আহত হয়েছেন তাদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন আরমান আনসারি (১৯), সুনীল কুমার যাদব (২৬), রোশান কুমার (২৫) এবং সিপাহী কুমার। আরমানের পেছনে, সুনীলের বাম হাতে, রোশানের ডানে হাঁটুর নিচে এবং সিপাহী কুমারের কোমড়ে গুলি লেগেছে। চিকিৎসার জন্য দ্রুত তাদের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আহতদের চিকিৎসায় নেতৃত্ব দেওয়া ডাক্তার বিকাশ সিং জানিয়েছেন, গুলিবিদ্ধ দুজনের অপারেশন করা হয়েছে এবং তাদের অবস্থা স্থিতিশীল আছে।

কী কারণে পূজামণ্ডপে অস্ত্রধারীরা গুলি ছুড়ল সেটি এখনো জানা যায়নি বলে জানিয়েছে এনডিটিভি। এই ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী যাদব নামের এক ব্যক্তি বলেছেন, অস্ত্রধারীরা মোটরসাইকেলে আসে এবং কোনো কিছু বলার আগেই গুলি ছোড়া শুরু করে।

এ ঘটনা স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক সৃষ্টি করেছে। বিশেষ করে দূর্গাপূজার মতো এমন একটি বড় উৎসবের সময় এমন হামলায় উদ্বিগ্ন হয়েছেন সবাই।

সূত্র: এনডিটিভি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!