1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ভারতে জাতীয় পুরস্কারজয়ী নির্মাতা অঞ্জনের মৃত্যু - NEWSTVBANGLA
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
শিরোনাম
ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ টাঙ্গুয়ার হাওরের অভয়াশ্রমে টাকার বিনিময়ে মাছ ধরার অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের হরমুজ প্রণালিতে বন্ধুত্বপূর্ণ দেশগুলো পাবে বিশেষ সুবিধা:ইরান গোল্ডেন বুটের দৌড়ে হাড্ডাহাড্ডি লড়াই, ৭ গোল করে আবারও মেসির পাশে এমবাপে

ভারতে জাতীয় পুরস্কারজয়ী নির্মাতা অঞ্জনের মৃত্যু

প্রতিনিধি

জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নির্মাতা জাহিদুর রহিম অঞ্জন মারা গেছেন (ইন্না লিল্লাহি… রাজিউন)। সোমবার রাতে ভারতের বেঙ্গালুরুতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ‘মেঘমল্লার’খ্যাত এ নির্মাতা।

রহিম অঞ্জন লিভারের জটিল সমস্যায় ভুগছিলেন। গত কয়েক মাস ধরে বেঙ্গালুরুর একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে তার মৃত্যুর খবর নিশ্চিত করে পোস্ট দিয়েছেন একাধিক অভিনেতা-নির্মাতা। শোক প্রকাশ করেছেন নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী, গিয়াস উদ্দিন সেলিম, আকরাম খানসহ অনেকে।

২০১৪ সালে কথাসাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াসের ‘রেইনকোট’ গল্প অবলম্বনে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র মেঘমল্লার নির্মাণ করেন অঞ্জন। প্রথম ছবিতেই ‘শ্রেষ্ঠ পরিচালক’ ও ‘শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা’ হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি।

গুণী এ নির্মাতা গত সপ্তাহে লিভার ট্রান্সপ্লান্ট করার সিদ্ধান্ত নেন। তবে অস্ত্রোপচারের পর তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!