1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বৈষম্যবিরোধী আন্দোলন ৫ আগস্ট ,১৮ কোটি মানুষের আন্দোলনে রূপ নিয়েছিল - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

বৈষম্যবিরোধী আন্দোলন ৫ আগস্ট ,১৮ কোটি মানুষের আন্দোলনে রূপ নিয়েছিল

প্রতিনিধি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ৫ আগস্ট বাংলাদেশের ১৮ কোটি মানুষের অধিকার আদায়ের আন্দোলনে রূপান্তরিত হয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান।

মঙ্গলবার (১৯ নভেম্বর) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি’ ঢাকা বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালা-২০২৪ অনুষ্ঠানে এ কথা বেলন তিনি।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী আন্দোলন দুই মাসের ব্যবধানে গণতন্ত্রের আন্দোলনে রূপান্তরিত হয়েছিল মন্তব্য করেন মঈন খান বলেন, যা পরে মৌলিক ও ভোটাধিকার পুনরুদ্ধার এবং মানবাধিকার-বেঁচে থাকার অধিকার আদায়ের আন্দোলনে পরিণত হয়।

বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধারের এ আন্দোলনের সূচনা করেছিল উল্লেখ করে তিনি বলেন, এ কারণে বিএনপির লাখ লাখ নেতাকর্মীর নামে ফ্যাসিস্ট সরকার মামলা দিয়েছিল। এই নেতাকর্মীরা বিগত ১৫ বছর আন্দোলন-সংগ্রাম করে একটি উত্তপ্ত পরিবেশ সৃষ্টি করেছিল। সেই পরিস্থিতিতে বৈষম্যবিরোধী আন্দোলন নতুন করে শুরু হয়েছিল। যার পরিণতিতে ৫ আগস্ট এ আন্দোলন বাংলাদেশের ১৮ কোটি মানুষের অধিকার আদায়ের আন্দোলনে রূপান্তরিত হয়েছিল।

আন্দোলনের ধারাবাহিকতায় স্বৈরাচার শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে– মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য।

জুলাই-আগস্টের আন্দোলনে কারো একার কৃতিত্ব নেই উল্লেখ করে মঈন খান বলেন, এটি দেশের ছাত্র-জনতা সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় অর্জন হয়েছে।

এসময় অন্তর্বর্তী সরকারকে শুধু সুষ্ঠু নির্বাচনের জন্য যতটুকু সংস্কার প্রয়োজন, ততটুকু সংস্কার করে নির্বাচন দেওয়ার দাবি জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!