1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বৈশাখে বৈচিত্র্যময় জয়া - NEWSTVBANGLA
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনাম
৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ টাঙ্গুয়ার হাওরের অভয়াশ্রমে টাকার বিনিময়ে মাছ ধরার অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের হরমুজ প্রণালিতে বন্ধুত্বপূর্ণ দেশগুলো পাবে বিশেষ সুবিধা:ইরান গোল্ডেন বুটের দৌড়ে হাড্ডাহাড্ডি লড়াই, ৭ গোল করে আবারও মেসির পাশে এমবাপে খুলনায় ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ইরানে আজ আয়াতুল্লাহ আলি খামেনির প্রথম জানাজা, লাখো মানুষের ঢলের প্রত্যাশা পাকিস্তানে আবারও মুখোমুখি হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান, বৈঠক ১১ জুলাই নতুন বাংলাদেশ গড়াই বিএনপির একমাত্র লক্ষ্য: পানিসম্পদ মন্ত্রী এ্যানি বাল্যবিয়ের অভিযোগে প্রি-টেস্ট পরীক্ষায় বসতে পারল না শিক্ষার্থী দম্পতি

বৈশাখে বৈচিত্র্যময় জয়া

বিনোদন ডেস্ক :

আজ সোমবার, বাংলা ১৪৩২ সনের প্রথম দিন পহেলা বৈশাখ। পুরোনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে বরণ করতে বৈশাখী উৎসবে মেতে উঠেছে সকলে।
বাঙালির হৃদয়ে জড়ানো সার্বজনীন এই উদযাপনে সাধারণদের পাশাপাশি মেতে উঠেছে দেশের তারকারা; দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসানও এর ব্যতিক্রম নয়।

নববর্ষের দিনে নিজেকে এবার অনন্য রূপে ধরা দিলেন জয়া। উৎসবের আমেজে অভিনেত্রীর সাজ-আশাকে ফুটে ওঠে বাঙালিয়ানা। সঙ্গে নতুন বছরের আমেজে জয়ার এই বৈচিত্র্যময় লুক দেখে আনন্দিত ভক্তরা।
পহেলা বৈশাখের সকালে একঝাঁক ছবিতে নিজেকে ধরা দেন জয়া। এদিন অভিনেত্রীর পরনে ছিল গোলাপী সুতি শাড়ি, স্লিভলেস ব্লাউজ। হাতে লাল-সবুজ রেশমি চুরি, চুলে বাঁধা লাল জবা।

এ সময় জয়াকে দেখা যায় একটি গ্রাম অঞ্চলে। সঙ্গে দেখা যায় তার প্রিয় দুই পোষ্যকেও। তাদের নিয়ে কখনো ধানক্ষেত, আবার কখনো আম গাছের পাশে দাঁড়িয়ে বিভিন্ন লুকে পোজ দিতে দেখা যায় তাকে। এ সময় তার চোখে মুখে ফুটে ওঠে বৈশাখী আনন্দ ও উচ্ছ্বাস।

শুধু তাই নয়, নতুন বছরের শুভেচ্ছা বার্তা জানিয়ে ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘শুভ নববর্ষ ১৪৩২’।
সামাজিক মাধ্যমে জয়ার সেই পোস্টের মন্তব্যঘরে ভক্তদের সাড়াও ছিল দেখার মতো। প্রায় সকলেই নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন জয়াকে। তবে তার রূপে মুগ্ধ হয়ে প্রশংসা করতেও কার্পণ্য করেননি তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!