1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বৃদ্ধ দম্পতির মরদেহ উদ্ধার, সঙ্গে চিরকুট - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

বৃদ্ধ দম্পতির মরদেহ উদ্ধার, সঙ্গে চিরকুট

প্রতিনিধি

নওগাঁর মান্দায় শোবার ঘর থেকে বৃদ্ধ দম্পতির মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (৫ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার ভারশোঁ ইউনিয়নের ভারশোঁ পশ্চিমপাড়া গ্রামে ঘরের দরজা ভেঙে মরদেহ দুটি উদ্ধার করে স্থানীয়রা। পরে আজ রোববার (৫ অক্টোবর) সকালে ঘটনাস্থল পরিদর্শন করে সুরতহাল শেষে মরদেহ মর্গে পাঠায় পুলিশ।

নিহতরা হলেন- ভারশোঁ পশ্চিমপাড়া গ্রামের আতাউর রহমান (৭২) ও তার স্ত্রী মারুনি বিবি (৬৫)। দাম্পত্য কলহের জেরে স্ত্রীকে পিটিয়ে হত্যার পর স্বামী গ্যাসের ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে মান্দা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, মেয়েদের বিয়ে দেওয়ার পর বাড়িতে ওই দম্পতি ছাড়া আর কেউ থাকতেন না। সুরতহাল প্রতিবেদন তৈরির সময় গৃহবধূর মাথায় একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মরদেহের পাশ থেকে একটি শাবল ও চিরকুট উদ্ধার করা হয়েছে। চিরকুটের লেখা দেখে এটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি নওগাঁ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!