1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বিশ্বজুড়ে বেড়েছে সংবাদিক হত্যা : জাতিসংঘ - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

বিশ্বজুড়ে বেড়েছে সংবাদিক হত্যা : জাতিসংঘ

প্রতিনিধি

২০২০ এবং ’২১ সালের তুলনায় পরবর্তী দুই বছর অর্থাৎ ২০২২ ও ’২৩ সালে বিশ্বজুড়ে সাংবাদিক হত্যার উল্লম্ফন ঘটেছে। জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিক বিষয়ক অঙ্গসংস্থা ইউনেস্কোর সাম্প্রতিক এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে এ তথ্য।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ এবং ২০২৩ সালে বিশ্বজুড়ে নিহত হয়েছেন ১৬২ জন সাংবাদিক ও সংবাদকর্মী। যা শতকরা হিসেবে পূর্ববর্তী ২০২০ এবং ২০২১ সালের তুলনায় ৩৮ শতাংম বেশি।

ইউনেস্কোর মহাপরিচালক অড্রে অ্যাজৌলে এক বিবৃতিতে বলেছেন, “আমাদের হিসেব অনুযায়ী, ২০২২ এবং ২০২৩ সালে প্রতি চার দিনে একজন করে সাংবাদিক নিহত হয়েছেন। শুধুমাত্র পেশাগত দায়িত্ব পালনের জন্য এ পরিণতি বরণ করে নিতে হয়েছে তাদের।”

“আমরা প্রতিটি হত্যাকাণ্ডের বিচার চাই এবং জাতিসংঘের সদস্যরাষ্ট্রদের প্রতি আমাদের আহ্বান, অপরাধীরা যেন বিনা শাস্তিতে পার না পেয়ে যায়।”

ইউনেস্কোর প্রতিবেদনের তথ্য অনুসারে সবচেয়ে বেশি সংবাদিক হত্যার ঘটনা ঘটেছে লাতিন আমেরিকা ও ক্যারিয়ান অঞ্চলভুক্ত দেশগুলোতে। গত দুই বছরে দুই ভৌগলিক অঞ্চলভুক্ত দেশগুলোতে নিহত হয়েছেন ৬১ জন সাংবাদিক ও সংবাদকর্মী।

এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে বিশ্বের সংঘাতপ্রবণ বিভিন্ন এলাকা। ইউনেস্কোর হিসেব অনুযায়ী, ২০২২ এবং ২০২৩ সালে বিশ্বের সংঘাতপ্রবণ এলাকাগুলোতে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে নিহত হয়েছেন ৪৪ জন সাংবাদিক ও সংবাদকর্মী।

নিহত সাংবাদিকদের মধ্যে নারীর সংখ্যা ১৪ জন, যা শতকরা হিসেবে ৯ শতাংশ। এই ১৪ নারী সাংবাদিকের মধ্যে ৫ জনের বয়স ১৫ থেকে ২৪ বছর বয়সের মধ্যে।

তাছাড়া সাংবাদিক হত্যার বিচার যে বিশ্বজুড়েই উপেক্ষিত, তাও উল্লেখ করা হয়েছে ইউনেস্কোর প্রতিবেদনে। এ প্রসঙ্গে বলা হয়েছে, ২০০৬ সাল পর্যন্ত বিশ্বে সাংবাদিক হত্যার যত ঘটনা ঘটেছে, সেসবের ৮৫ শতাংশেরই কোনো বিচার হয়নি। যে ১৫ শতাংশ হত্যাকাণ্ডের বিচার হয়েছে, সেসবের অনেকগুলোকে পার হতে হয়েছে দীর্ঘসূত্রিতাসহ বিভিন্ন প্রতিবন্ধকতা।

“বিচার যত দীর্ঘায়িত হয়, ন্যায়বিচারের সম্ভাবনা তত হ্রাস পায়,” বলা হয়েছে জাতিসংঘের প্রতিবেদনে।

সূত্র : এএফপি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!