1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে থাকবে না পাকিস্তান - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনাম
ন্যাটো সম্মেলনের আগে কিয়েভে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ১১ তিস্তার ভয়াল ভাঙনে নিঃস্ব দুই গ্রাম, ভিটেমাটি হারানোর শোকে বাবার মৃত্যু টানা বৃষ্টিতে চট্টগ্রামে পাহাড়ধসের শঙ্কা, ঝুঁকিপূর্ণ এলাকা ছাড়তে জেলা প্রশাসনের মাইকিং বরিশালে ব্যবসায়ী নির্যাতনের অভিযোগ: সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় রিহ্যাব এলডিসি উত্তরণের প্রস্তুতিতে নীতি সংস্কার ও রপ্তানি সক্ষমতা বাড়ানোর আহ্বান তথ্যমন্ত্রীর রাইসমিলে মালিককে বেঁধে হত্যার পর ৩ ট্রান্সফর্মার লুট, তদন্তে পুলিশ ট্রাম্পের হস্তক্ষেপে বদলে গেল ফিফার সিদ্ধান্ত! লাল কার্ড পেয়েও খেলবেন যুক্তরাষ্ট্রের বালোগান ১২৮.২ মিলিমিটার বৃষ্টিতেও জলাবদ্ধতামুক্ত চট্টগ্রাম, পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা ধামরাইয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত, ৭৩ জনকে ৫৯ লাখ ৫ হাজার টাকার ঋণ ও ১ হাজার গাছের চারা বিতরণ জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে থাকবে না পাকিস্তান

প্রতিনিধি

ভারত ও শ্রীলঙ্কায় বসছে নারী ওয়ানডে বিশ্বকাপের এবারের আসর। আগামী ৩০ সেপ্টেম্বর ভারতের গৌহাটিতে নারী বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সেখানে সব দল উপস্থিত থাকলেও অংশ নেবে না পাকিস্তান। এমনটাই জানিয়েছে পাকিস্তানের অন্যতম প্রভাবশালী সংবাদমাধ্যম জিও সুপার।

উদ্বোধনী অনুষ্ঠানে পাকিস্তানের অধিনায়ক ফাতিমা সানা কিংবা অন্য কোনো প্রতিনিধি যোগ দিতে ভারতে যাচ্ছেন না বলে জানিয়েছে জিও সুপার। ধারণা করা হচ্ছে, পাকিস্তানের অনুপস্থিতির কারণ দুই দেশের বৈরি রাজনৈতিক সম্পর্ক। আগামী তিন বছরে পাকিস্তান ও ভারত একে অপরের দেশে গিয়ে কোনো আইসিসি টুর্নামেন্ট খেলবে না।

সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যায়নি ভারত। সে সময় পাকিস্তানও তাদের পাল্টা শর্ত জুড়ে দিয়েছিল। সেই শর্তেই আগামী ৩ বছর ভারতে কোনো টুর্নামেন্টে অংশ নেবে না পাকিস্তান। আসন্ন নারী বিশ্বকাপে কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে সব ম্যাচ খেলবে দলটি। তারা ২৯ অক্টোবরের সেমিফাইনাল ও ২ নভেম্বরের ফাইনালে উঠতে পারলে সেই ম্যাচগুলোও কলম্বোতে অনুষ্ঠিত হবে।

রাজনৈতিক সম্পর্কে টানাপোড়েনের কারণে ভারত ২০০৮ সালের পর আর পাকিস্তান সফর করেনি। চলতি বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন করেছিল, তবে শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হওয়া ভারত ভূ-রাজনৈতিক পরিস্থিতির ভারত পাকিস্তানের মাটিতে খেলতে অস্বীকৃতি জানায়।

আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপ কোয়ালিফায়ারে অপরাজিত থেকে পাকিস্তান মূল আসরে জায়গা করে নেয়। কোয়ালিফায়ারের আয়োজক ছিল পাকিস্তান। তারা টানা পাঁচটি ম্যাচ জিতে বিশ্বকাপে খেলার টিকিট নিশ্চিত করে। ২ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে পাকিস্তান তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে। ভারত ও পাকিস্তানের লড়াই হবে ৫ অক্টোবর।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!