1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম
প্রশান্ত মহাসাগরে পারমাণবিক সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল চীন, উদ্বেগ জাপান-অস্ট্রেলিয়ার রাঙামাটিতে অবৈধ সিএনজি বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি চালকদের রাঙামাটিতে অবৈধ অটোরিকশা বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি শ্রীলঙ্কার নেগোম্বো কারাগারে ভয়াবহ দাঙ্গা, নিহত ২৫ ন্যাটো সম্মেলনের আগে কিয়েভে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ১১ তিস্তার ভয়াল ভাঙনে নিঃস্ব দুই গ্রাম, ভিটেমাটি হারানোর শোকে বাবার মৃত্যু টানা বৃষ্টিতে চট্টগ্রামে পাহাড়ধসের শঙ্কা, ঝুঁকিপূর্ণ এলাকা ছাড়তে জেলা প্রশাসনের মাইকিং বরিশালে ব্যবসায়ী নির্যাতনের অভিযোগ: সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় রিহ্যাব এলডিসি উত্তরণের প্রস্তুতিতে নীতি সংস্কার ও রপ্তানি সক্ষমতা বাড়ানোর আহ্বান তথ্যমন্ত্রীর রাইসমিলে মালিককে বেঁধে হত্যার পর ৩ ট্রান্সফর্মার লুট, তদন্তে পুলিশ

বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

বেনাপোল প্রতিনিধি:

স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা, বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের দীর্ঘায়ূ কামনা এবং সাবেক এমপি মরহুম সামসুল আলম প্রামাণিকের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সন্ধ্যায় উপজেলার নূরুল্যাবাদ ইউনিয়নের চকদেবীরাম চকভোলাই আলিম মাদ্রাসা মাঠে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। দোডাঙ্গী,কালিগ্রাম,চকদেবীরাম,চকভোলাই ও রামনগর বিএনপি সমর্থক গোষ্ঠি কর্তৃক আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ার মোস্তাকিন সরকার (নয়ন) ।

এসময় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপি’র সভাপতি ও বিএনপি’র চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর সদস্য এম এ মালেক। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন,বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান’র উপদেষ্টা ও বিএনপি’র ইউরোপ আমেরিকা সমন্বয় কমিটির সদস্য আজিজুর রহমান (কিরণ)। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন,নওগাঁ জেলা বিএনপি’র সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,নওগাঁ জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য সরদার সাইফুল ইসলাম (সাজু), নওগাঁ জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক একেএম রওশনুল ইসলাম রওশন,সদস্য সচিব রুহুল আমিন মুক্তার এবং নওগাঁ জেলা সেচ্ছাসেবক দলের শিল্পবিষয়ক সম্পাদক,কানাডা প্রবাসী, শিল্পপতি মো. সাদিকুল ইসলাম সোহাগ প্রমূখ। এসময় বিএনপি, যুবদল, সেচ্ছাসেবকদল, কৃষকদল এবং ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!