1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বিএনপির অফিস ভাঙচুর, যুব মহিলা লীগ নেত্রী গ্রেপ্তার - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
শিরোনাম
এলডিসি উত্তরণের প্রস্তুতিতে নীতি সংস্কার ও রপ্তানি সক্ষমতা বাড়ানোর আহ্বান তথ্যমন্ত্রীর রাইসমিলে মালিককে বেঁধে হত্যার পর ৩ ট্রান্সফর্মার লুট, তদন্তে পুলিশ ট্রাম্পের হস্তক্ষেপে বদলে গেল ফিফার সিদ্ধান্ত! লাল কার্ড পেয়েও খেলবেন যুক্তরাষ্ট্রের বালোগান ১২৮.২ মিলিমিটার বৃষ্টিতেও জলাবদ্ধতামুক্ত চট্টগ্রাম, পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা ধামরাইয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত, ৭৩ জনকে ৫৯ লাখ ৫ হাজার টাকার ঋণ ও ১ হাজার গাছের চারা বিতরণ জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ ‘ব্রাজিল চিরকাল আমার হৃদয়ে থাকবে’ব্রাজিলের বিদায়ে ভেঙে পড়লেন তটিনী নারায়ণগঞ্জে কারখানার মেশিনে হাত ঢুকে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু সুপার টাইফুন ‘বাভি’র তাণ্ডব: যুক্তরাষ্ট্রের গুয়াম ও নর্দার্ন মারিয়ানায় ৩৫০ কিমি বেগের ঝড়, জারি চরম সতর্কতা খামেনির শোক র‍্যালি শুরু, তেহরানে লাখো মানুষের ঢল

বিএনপির অফিস ভাঙচুর, যুব মহিলা লীগ নেত্রী গ্রেপ্তার

প্রতিনিধি

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা যুব মহিলা লীগের বহিষ্কৃত সভাপতি ইসরাত জাহান তনুকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলা ও বিএনপির অফিস ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলার আসামি তিনি।

বুধবার (১৬ অক্টোবর) দুপুরে মুক্তাগাছা থানা পুলিশ তাকে ময়মনসিংহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করে। পরে আদালত তাকে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে পাঠায়।

এর আগে গতকাল মঙ্গলবার (১৫ অক্টোবর) মুক্তাগাছা পৌর শহরের থানা গেট এলাকা থেকে ইসরাত জাহান তনুকে গ্রেপ্তার করে পুলিশ।

খবরের সত‍্যতা নিশ্চিত করে মুক্তাগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামাল হোসেন বলেন, নানা বিষয়ে বিতর্কিত ছিলেন যুব মহিলা লীগের নেত্রী ইসরাত জাহান তনু। তার বিরুদ্ধে থানায় ছাত্র-জনতার মিছিলে হামলা ও বিএনপি অফিস ভাঙচুরের মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়।

সূত্র জানায়, বিতর্কিত যুব মহিলা লীগ নেত্রী তনুর আপত্তিকর ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় সংগঠন থেকে তাকে বহিষ্কার করা হয়। এছাড়াও তনুর বিরুদ্ধে বিতর্কিত কর্মকাণ্ড, একাধিক বিয়ে, অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগ রয়েছে।

এদিকে বিগত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ‍্যুত্থানের পর আত্মগোপনে চলে যান তনু। এরপর প্রকাশ‍্য এলে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!