1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বায়ুদূষণ রোধে দিনে দুইবার করে রাস্তায় পানি : ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

বায়ুদূষণ রোধে দিনে দুইবার করে রাস্তায় পানি : ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন

প্রতিনিধি

বায়ুদূষণ রোধে দিনে দুইবার করে রাস্তায় পানি ছেটাবে (ডিএসসিসি)। রাস্তা ঘাটে ধুলা-বালি নিরসনে পানি ছেটানোর কার্যক্রম পরিচালনা করছে সংস্থাটি।

আজ (মঙ্গলবার) ডিএসসিসির তথ্য কর্মকর্তা জোবায়ের হোসেন বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, প্রতিদিন সকাল ৬টা থেকে ১০টা ও বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত গাড়ির মাধ্যমে রাস্তাগুলোতে পানি ছেটানোর কার্যক্রম চলমান ও পরবর্তী নির্দেশনা পর্যন্ত চলমান থাকবে।

ডিএসসিসির বিশেষ গাড়ি যেসব সড়কে পানি ছেটাবে সেগুলোর মধ্যে রয়েছে— আব্দুলগনি রোড (সচিবালয় রাস্তা) কলেজ রোড, নগর ভবনের সামনে রাস্তা, কাকরাইল মসজিদ থেকে হাইকোর্ট মোড় পর্যন্ত, হেয়ার রোড, বেইলি রোড, মিন্টু রোড পর্যন্ত (রাস্তার উভায় পাশে), হোটেল ইন্টার কন্টিনেন্টাল থেকে বাংলামোটর পর্যন্ত, দোয়েল চত্বর থেকে শহীদ মিনার পর্যন্ত, ভিসি বাসভবন থেকে টিএসসি পর্যন্ত, নীলক্ষেত, ঢাকা কলেজের সামনের রাস্তা, ঝিগাতলা, সায়েন্স ল্যাবরেটরি, মিরপুর রোড হয়ে নিউ মডেল ডিগ্রি কলেজ পর্যন্ত (রাস্তার উভয় পাশে)।

তথ্যপ্রযুক্তির এই যুগে গুজব প্রতিরোধ করা বড় চ্যালেঞ্জ
কানাডা যাওয়ার সময় আটকে দেওয়া হলো বিজিবির সাবেক ডিজিকে
জাপানের সঙ্গে প্রথম মুক্ত বাণিজ্য চুক্তি করছে বাংলাদেশ
এ ছাড়া কমলাপুর স্টেডিয়াম থেকে খিলগাঁও ফ্লাইওভার পর্যন্ত, নটরডেম কলেজ থেকে ইত্তেফাক মোড় পর্যন্ত, শাহজাহানপুর মোড় থেকে ফকিরাপুল হয়ে মতিঝিল আইডিয়াল স্কুল পর্যন্ত (রাস্তার উভয় পাশে), মতিঝিল শাপলা চত্বর থেকে পল্টন মোড় হয়ে গুলিস্তান জিরো পয়েন্ট হয়ে বঙ্গভবন পর্যন্ত, মালিবাগ মোড় হয়ে শান্তিনগর-বিজয় নগর হয়ে পল্টন মোড় পর্যন্ত (রাস্তার উভয় পাশে)।

পাশাপাশি ফুলবাড়িয়া হয়ে নর্থ সাউথ রোড ও তাঁতি বাজার এবং বাবুবাজার ব্রিজ হয়ে কোর্ট কাচারীসহ বাহাদুর শাহ পার্ক পর্যন্ত (রাস্তার উভয় পাশে)। কমলাপুর স্টেডিয়াম থেকে গোলাপবাগ, ধলপুর, সায়েদাবাদ জনপথ মোড়, যাত্রাবাড়ী, জুরাইন হয়ে পোস্তগোলা মোড় পর্যন্ত (রাস্তার উভয় পাশে) গাড়ি দিয়ে পানি ছেটাবে ডিএসসিসি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!