1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বাকৃবি ছাত্রশিবিরের সভাপতি ফখরুল, সেক্রেটারি নাছির - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
শিরোনাম
রাঙামাটিতে অবৈধ সিএনজি বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি চালকদের রাঙামাটিতে অবৈধ অটোরিকশা বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি শ্রীলঙ্কার নেগোম্বো কারাগারে ভয়াবহ দাঙ্গা, নিহত ২৫ ন্যাটো সম্মেলনের আগে কিয়েভে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ১১ তিস্তার ভয়াল ভাঙনে নিঃস্ব দুই গ্রাম, ভিটেমাটি হারানোর শোকে বাবার মৃত্যু টানা বৃষ্টিতে চট্টগ্রামে পাহাড়ধসের শঙ্কা, ঝুঁকিপূর্ণ এলাকা ছাড়তে জেলা প্রশাসনের মাইকিং বরিশালে ব্যবসায়ী নির্যাতনের অভিযোগ: সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় রিহ্যাব এলডিসি উত্তরণের প্রস্তুতিতে নীতি সংস্কার ও রপ্তানি সক্ষমতা বাড়ানোর আহ্বান তথ্যমন্ত্রীর রাইসমিলে মালিককে বেঁধে হত্যার পর ৩ ট্রান্সফর্মার লুট, তদন্তে পুলিশ ট্রাম্পের হস্তক্ষেপে বদলে গেল ফিফার সিদ্ধান্ত! লাল কার্ড পেয়েও খেলবেন যুক্তরাষ্ট্রের বালোগান

বাকৃবি ছাত্রশিবিরের সভাপতি ফখরুল, সেক্রেটারি নাছির

প্রতিনিধি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখার ২০২৫ সেশনের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি এবং সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন যথাক্রমে ফখরুল ইসলাম ও আবু নাছির ত্বোহা।

গত ৫ জানুয়ারি ছাত্রশিবিরের বাকৃবি শাখার সদস্যদের উপস্থিতিতে সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। বুধবার (৮ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন নবগঠিত কমিটির সভাপতি ফখরুল ইসলাম।

তিনি জানান, ২০২৫ সেশনের জন্য সভাপতি নির্বাচন উপলক্ষ্যে গত ৫ জানুয়ারি আয়োজিত সমাবেশে কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে কেন্দ্রীয় সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম সর্বাধিক ভোটপ্রাপ্ত ফখরুল ইসলামের নাম নবনির্বাচিত সভাপতি হিসেবে ঘোষণা করেন এবং পরে তাকে শপথবাক্য পাঠ করান।

পরবর্তীতে, বাকৃবি শাখা ছাত্রশিবিরের সদস্যদের পরামর্শের ভিত্তিতে আবু নাছির ত্বোহাকে সেক্রেটারি হিসেবে মনোনয়ন দেন শাখা সভাপতি ফখরুল ইসলাম।

সমাপনী সেশনে কেন্দ্রীয় সেক্রেটারি নুরুল ইসলাম সদস্যদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন, যেখানে ছাত্র আন্দোলনের বিভিন্ন চ্যালেঞ্জ ও দায়িত্ব সম্পর্কে গুরুত্বারোপ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!