1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বাংলাদেশের বিপক্ষে দারুণ জয়ের কথা বলছেন জিম্বাবুয়ের ক্রিকেটার - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

বাংলাদেশের বিপক্ষে দারুণ জয়ের কথা বলছেন জিম্বাবুয়ের ক্রিকেটার

প্রতিনিধি

দ্বিতীয় দিন শেষে সিলেট টেস্টে জিম্বাবুয়ের থেকে ২৫ রানে পিছিয়ে রয়েছে বাংলাদেশ। ৫৭ রানে ১ উইকেটের পর তৃতীয় দিন আজ ব্যাট করতে নামবে নাজমুল হোসেন শান্তর দল। বাংলাদেশ সহ-অধিনায়ক মেহেদি হাসান মিরাজের মতে টেস্টের লাগাম এখনও স্বাগতিকদের কাছেই আছে। তবে ভিন্ন সুরে কথা বললেন জিম্বাবুয়ের ক্রিকেটার রায়ান বেনেট। সংবাদ সম্মেলনে জানিয়ে দিয়েছেন এখনো দারুণ জয়ের স্বপ্ন দেখছে তার দল।

বেনেট বলেন, ‘(ম্যাচ জেতার) দারুণ সুযোগ আমাদের সামনে। কালকে আবার এসে ভালোভাবে লড়াই করতে হবে আমাদের। এই ম্যাচে এখনও অনেক খেলা বাকি আছে। ফলে আগে থেকে কিছুই জানতে পারবেন না আপনি। কাল এসে লড়াই করব আমরা।’
পরে সিলেটের উইকেট নিয়ে বেনেট জানান, ‘এখন মনে হচ্ছে (উইকেট) ব্যাটিংয়ের জন্য কিছুটা সহজ হচ্ছে। শুরুতে বেশি টার্ন ছিল। তবে প্রথম দিনে সময়ের সাথে সাথে উইকেট সহজ হয়েছে ব্যাটিংয়ের জন্য। সেখান থেকে অনেক পরিবর্তন এসেছে।’

নাহিদ রানার বলে গতকাল দিনের শুরুতে আউট হয়েছিলেন বেনেট। বাংলাদেশি এই সেনসেশনের বোলিং এর প্রশ্নে তার মন্তব্য, ‘অবশ্যই তার (রানার) ভালো গতি আছে। আমি খেলার আগে বল ভালো করে দেখে নেই। আমার দিক থেকে কিছু মিস এক্সিকিউশন ছিল যে কারণে আমি আউট হয়েছি।’

উইকেটের পেছন থেকে ক্যাচ মিস প্রসঙ্গে বেনেটের ভাষ্য, ‘অবশ্যই অনেক সুযোগ মিস করেছি আমরা। কেউ ক্যাচ মিস করতে চায় না। ফলে সবাই সবাইকে ব্যাক করেছে। কেউ কারও সাথে চিৎকার চেঁচামেচি করেনি ক্যাচ মিস করা নিয়ে। কালকে আমরা আরও ভালো হয়ে ফিরে আসতে চাই।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!