1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বাঁচানো গেল না ১৫০ ফুট গভীর গর্তে পড়ে যাওয়া আরিয়ানকে - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনাম
ন্যাটো সম্মেলনের আগে কিয়েভে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ১১ তিস্তার ভয়াল ভাঙনে নিঃস্ব দুই গ্রাম, ভিটেমাটি হারানোর শোকে বাবার মৃত্যু টানা বৃষ্টিতে চট্টগ্রামে পাহাড়ধসের শঙ্কা, ঝুঁকিপূর্ণ এলাকা ছাড়তে জেলা প্রশাসনের মাইকিং বরিশালে ব্যবসায়ী নির্যাতনের অভিযোগ: সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় রিহ্যাব এলডিসি উত্তরণের প্রস্তুতিতে নীতি সংস্কার ও রপ্তানি সক্ষমতা বাড়ানোর আহ্বান তথ্যমন্ত্রীর রাইসমিলে মালিককে বেঁধে হত্যার পর ৩ ট্রান্সফর্মার লুট, তদন্তে পুলিশ ট্রাম্পের হস্তক্ষেপে বদলে গেল ফিফার সিদ্ধান্ত! লাল কার্ড পেয়েও খেলবেন যুক্তরাষ্ট্রের বালোগান ১২৮.২ মিলিমিটার বৃষ্টিতেও জলাবদ্ধতামুক্ত চট্টগ্রাম, পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা ধামরাইয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত, ৭৩ জনকে ৫৯ লাখ ৫ হাজার টাকার ঋণ ও ১ হাজার গাছের চারা বিতরণ জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

বাঁচানো গেল না ১৫০ ফুট গভীর গর্তে পড়ে যাওয়া আরিয়ানকে

প্রতিনিধি

দীর্ঘ সময় চেষ্টা চালিয়েও জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হলো না ১৫০ ফুট গভীর গর্তে পড়ে যাওয়া শিশু আরিয়ানকে। গতকাল গর্ত থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নিয়ে গেলে শিশুকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাটি ভারতের রাজস্থানের দৌসায় ঘটেছে।

গত সোমবার বিকেলে খেলতে গিয়ে ১৫০ ফুট গভীর গর্তে পড়ে যায় শিশু আরিয়ান। পরিবার পুলিশে খবর দেওয়ার ঘণ্টাখানেকের মধ্যেই শুরু হয় উদ্ধারকাজ। উদ্ধার করার জন্য আপ্রাণ চেষ্টা করেছিলেন উদ্ধারকারীরা। পাইপের মাধ্যমে তার কাছে পাঠানো হয় অক্সিজেন। পাশাপাশি ওই গভীর গর্তের ভেতরে শিশুর ওপর নজরদারি চালানোর জন্য একটি ক্যামেরাও নিচে পাঠানো হয়।

কিন্তু ভাগ্য সহায় হয়নি। উদ্ধার কাজ চলার সময়েই ড্রিলিং মেশিন নষ্ট হয়ে যায়। পরে নতুন মেশিন এনে উদ্ধারকাজ শুরু হয়। সব মিলিয়ে পদে পদে আসছিল প্রতিকূলতা। পরে গতকাল বুধবার রাতে অচেতন অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়। কিন্তু এত চেষ্টার পরেও শিশুটিকে বাঁচানো সম্ভব হয়নি।

এর আগে ২০০৬ সালে হরিয়ানায় ৬০ ফুট গভীর পরিত্যক্ত নলকূপে টানা দুই দিন বন্দি ছিল প্রিন্স নামে এক শিশু। পরে তাকে জীবিত উদ্ধার করা হয়েছিল। শুধু প্রিন্স নয়, কয়েক বছর আগে ৮০ ফুট একটি গর্তে পড়ে যায় ১১ বছরের রাহুল সাহু। ১১০ ঘণ্টার চেষ্টায় তাকেও জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছিল। অতীতের এই উদাহরণগুলো দেখেই আশায় বুক বাঁধছিল শিশু আরিয়ানের পরিবার। কিন্তু শেষ রক্ষা হলো না। বাঁচানো গেল না আরিয়ানকে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!