1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে জাতীয় প্রেসক্লাব ও আগরতলা প্রেসক্লাবের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়েছে - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে জাতীয় প্রেসক্লাব ও আগরতলা প্রেসক্লাবের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়েছে

অনলাইন ডেস্ক :

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে বাংলাদেশ জাতীয় প্রেসক্লাব ও আগরতলা (ভারত) প্রেসক্লাবের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়েছে। বাংলাদেশ ও ভারতের ওই দুই প্রেসক্লাবের নেতৃবৃন্দ গতকাল রোববার দুপুরে টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতার সমাধিসৌধের বেদীতে পুষ্প স্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।

এসময় তারা সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে মহান এই নেতার স্মৃতির প্রতি বিনম্র সম্মান প্রদর্শন করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের জন্য বিশেষ প্রার্থনাও করেন প্রেসক্লাব নেতৃবৃন্দ। বাংলাদেশ জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, যুগ্ম সম্পাদক আইয়ুব ভুঁইয়া, আগারতলা (ভারত) প্রেসক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য, সাধারণ সম্পাদক রমাকান্তদেসহ দুই প্রেসক্লাবের ১৭ জন সদস্য এ সময় সেখানে উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে তারা বঙ্গবন্ধু সমাধি কমপ্লেক্সের প্রশাসনিক ভবনে রক্ষিত পরিদর্শক বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন। পরে টুঙ্গিপাড়ায় জাতির পিতার পৈতৃক ভিটা, বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত স্থান ও সমাধি সৌধ কমপ্লেক্স ঘুরে দেখেন। কমপ্লেক্সের সহকারী কিউরেটর নুরুল ইসলাম এ সময় তাদের সঙ্গে ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!