1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ফ্যাসিবাদী কাঠামো ভাঙতে না পারার দায় নিলেন নাহিদ ইসলাম - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

ফ্যাসিবাদী কাঠামো ভাঙতে না পারার দায় নিলেন নাহিদ ইসলাম

প্রতিনিধি

এক বছর আগে আজকের এই দিনে রাজধানীর শহীদ মিনার থেকে ‘মুজিববাদী ব্যবস্থা’ বিলোপের যে এক দফা ঘোষণা এসেছিল, ঠিক এক বছর পর একই মঞ্চে দাঁড়িয়ে সেই দাবির আংশিক বাস্তবায়নের ব্যর্থতা স্বীকার করলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

শনিবার (৩ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষ্যে শহীদ মিনারে সমাবেশে তিনি এ কথা বলেন।

এনসিপির আহ্বায়ক বলেন, পুরোনো বন্দোবস্তের পতন ঘটাতে পারিনি, নতুন সংবিধান তৈরি করতে পারিনি, ক্ষমতার দুর্নীতিপরায়ণ স্তম্ভ ও সামরিক-প্রশাসনিক কাঠামো ভাঙতে পারিনি। আজ আমরা নিজেদের অক্ষমতা স্বীকার করতেই এখানে এসেছি।

নাহিদ ইসলাম বলেন, যে এক দফা ঘোষণা আমরা করেছিলাম তা কোনো ব্যক্তির পক্ষ থেকে ছিল না, কোনো দলের পক্ষ থেকেও না। এটা ছিল বাংলাদেশের জনগণের পক্ষ থেকে ঘোষণা। অভ্যুত্থানকারী ছাত্র-জনতা ও শহীদ ভাই-বোনদের পক্ষ থেকে সেটি এসেছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!