1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ফজর আলীকে বিএনপি নেতা বলে প্রচার, সাংবাদিকের বিরুদ্ধে বিএনপি নেতার মামলা - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

ফজর আলীকে বিএনপি নেতা বলে প্রচার, সাংবাদিকের বিরুদ্ধে বিএনপি নেতার মামলা

প্রতিনিধি

কুমিল্লার মুরাদনগরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ মামলার একমাত্র আসামি ফজর আলীকে বিএনপি নেতা বলে উল্লেখ করে সংবাদ প্রকাশ করায় মাহবুব আলম আরিফ নামে এক সাংবাদিকের বিরুদ্ধে মামলা করেছেন বিএনপির এক নেতা।

গত (সোমবার) কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১১ নম্বর আমলি আদালতের বিচারক মমিনুল হকের আদালতে মামলাটি দায়ের করা হয়। মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূইয়া মামলাটি করেন। তবে বিষয়টি জানাজানি হয় গতকাল। মামলার আসামি সাংবাদিক মাহবুব আলম আরিফ দৈনিক মানবকণ্ঠ পত্রিকায় মুরাদনগর উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।

আজ (বৃহস্পতিবার) সকালে বাদীপক্ষের আইনজীবী নাসির উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলায় বিএনপি নেতা কামাল উদ্দিন ভূইয়া উল্লেখ করেন, চলতি বছরের ২৭ জুন রাতে মুরাদনগরে ধর্ষণের ঘটনায় জড়িত ফজর আলীকে ‘মুরাদনগর লাইভ টিভি’ নামের ফেসবুক পেজে বিএনপি নেতা বলে উল্লেখ করেছেন মাহবুব আলম, যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। ফজর আলী ও তার পরিবার বিএনপির রাজনীতির সঙ্গে কোনো দিনই জড়িত ছিলেন না।

মামলার অভিযোগে আরও বলা হয়েছে, আসামি উক্ত মিথ্যা সংবাদ প্রচার করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাবমূর্তি নষ্ট করেছেন এবং মানহানি করেছেন। এতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মানহানি করে আর্থসামাজিকভাবে এক হাজার কোটি টাকার ক্ষতি সাধন করেন।

এ বিষয়ে বিএনপি নেতা কামাল উদ্দিন ভূইয়া সাংবাদিকদের বলেন, কোনো ব্যক্তিকে একটি রাজনৈতিক দলের নেতা দাবি করলে অবশ্যই সেই ব্যক্তির পদ-পদবি থাকতে হবে। কিন্তু ফজর আলীর বিএনপিতে প্রাথমিক সদস্যও নেই। তিনি আওয়ামী লীগের লোক এরই মধ্যে বিষয়টি প্রমাণিত হয়েছে এবং তার বাবাও মিডিয়ায় বলেছেন, তিনি আওয়ামী লীগের রাজনীতি করেন।

সাংবাদিক মাহবুব আলম আরিফ বলেন, ধর্ষণের ঘটনায় আসামি ফজর আলীকে স্থানীয়রা বর্তমানে বিএনপি নেতা হিসেবে জানেন। এ নিয়ে স্থানীয়দের একাধিক বক্তব্য রয়েছে। স্থানীয়দের সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমি সংবাদ প্রকাশ করেছি। এ ছাড়া ২০২৪ সালের ১৪ ডিসেম্বর রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপির প্রধান কার্যালয় উদ্বোধনকালে বিএনপির সিনিয়র নেতাদের সাথেও ফজর আলী উপস্থিত ছিলেন। যার প্রমাণ আমার কাছে রয়েছে।

আইনজীবী নাসির উদ্দিন আহমেদ বলেন, আদালত মামলাটি আমলে নিয়ে আগামী ১৮ আগস্ট মাহবুব আলমকে আরিফকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!