1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
প্রিমিয়ার লিগে ফেরার পথ কঠিন হচ্ছে হামজা চৌধুরীর - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

প্রিমিয়ার লিগে ফেরার পথ কঠিন হচ্ছে হামজা চৌধুরীর

প্রতিনিধি

সপ্তাহ দুয়েক আগেও হামজা চৌধুরী এবং তার দল শেফিল্ড ইউনাইটেড ছিল দুর্দান্ত ছন্দে। ইংলিশ চ্যাম্পিয়নশিপে ক্রিস ওয়াইল্ডের দল ছিল সরাসরি প্রিমিয়ার লিগে ফেরার কক্ষপথে। তবে টানা তিন ম্যাচ হেরে বেশ অনেকটা বিপাকেই পড়ে গিয়েছে শেফিল্ড ইউনাইটেড। সবশেষ হেরেছে ঘরের মাঠে প্লিমাউথের কাছে। ২-১ গোলের সেই হারের ফলে প্রিমিয়ার লিগে ফেরার পথও কঠিন হচ্ছে হামজার জন্য।

প্লিমাউথের ঘরের মাঠে প্রথম লিড নিয়েছিল শেফিল্ডই। জেসেরুন রাক-সাকি’র গোলে ১-০ তে এগিয়ে যায় শেফিল্ড। পরে অবশ্য ৮১ মিনিটে মোহাম্মদ তিজানি এবং রায়ান হার্ডির গোলে ২-১ গোলের জয় নিশ্চিত করে স্বাগতিক প্লিমাউথ।

এই হারের পর চ্যাম্পিয়নশিপে টানা তিন হার নিশ্চিত হয়েছে দলটির জন্য। অক্সফোর্ড এবং মিলওয়ালের বিপক্ষে ১-০ গোলে হারের পর প্লিমাউথের কাছে এই হারে সরাসরি প্রিমিয়ার লিগে ফেরা অনেকটাই কঠিন হচ্ছে শেফিল্ডের জন্য। শীর্ষে থাকা লিডস ইউনাইটেড এবং বার্নলি দুই দলেরই পয়েন্ট ৮৮। যেখানে সমান ম্যাচ খেলা শেফিল্ডের পয়েন্ট ৮৩। শেষ ৫ লিগ ম্যাচে নিজেদের সেরা দুইয়ে আনতে না পারলে খেলতে হবে প্লে-অফ। সেখান থেকে আসতে হবে প্রিমিয়ার লিগে।

এদিকে লোনের মেয়াদ শেষে লেস্টার সিটিতে ফিরলেও প্রিমিয়ার লিগে খেলা অনিশ্চিত থেকে যাচ্ছে হামজার জন্য। ৩২ ম্যাচে মোটে ১৮ পয়েন্ট নিয়ে ১৯তম স্থানে আছে লেস্টার। খুব নাটকীয় কিছু না ঘটলে প্রিমিয়ার লিগে টিকে থাকা হচ্ছে না লেস্টার সিটির। তারাও অবনমিত হবে চ্যাম্পিয়নশিপ ফুটবলে। আর লেস্টার যদি হামজাকে দলে ফিরিয়ে আনে, তবে হামজার ঠিকানা চ্যাম্পিয়নশিপেই থেকে যাবে।

সেক্ষেত্রে কেবল শেফিল্ডের হয়ে প্রিমিয়ার লিগে ফিরতে পারলে এবং শেফিল্ড তাকে দলে ধরে রাখলেই আগামী মৌসুমে ইংলিশ ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে দেখা যাবে বাংলাদেশের হামজা চৌধুরীকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!