ইপেপার / প্রিন্ট
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, মাদকদ্রব্য সরবরাহ ও ছিনতাইকারীসহ ডাকাতির বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে। র্যাবের এই অভিযানিক কার্যক্রম ইতোমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।
গত ১১ ফেব্রæয়ারি ২০২৪ খ্রিঃ তারিখ রাতে র্যাব-১০ এর উক্ত আভিযানিক দল রাজধানী ঢাকার যাত্রাবাড়ী এলাকায় অপর দুইটি পৃথক অভিযান পরিচালনা করে ০৩ জন ছিনতাইকারীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। মোঃ মামুন (২২), পিতা-তারা মিয়া, সাং-নুনেরটেক, থানা-সোনারগাঁও, জেলা-নারায়ণগঞ্জ, ২। মোঃ শরীফ (২২), পিতা-আলী হোসেন, সাং-আঠারোবাড়ী, থানা-ইশ্বরগঞ্জ, জেলা-ময়মনসিংহ ও ৩। মোঃ ফারুক (৩০), পিতা-বাচ্চু মিয়া, সাং-খাজুরা, থানা-ছাগলনাইয়া, জেলা-ফেনী বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ০৩টি চাকু উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা বেশ কিছুদিন যাবৎ যাত্রাবাড়ীসহ আশপাশের বিভিন্ন এলাকায় পথচারীদের ধারালো চাকুর ভয় দেখিয়ে টাকা-পয়সা ও মোবাইল ফোনসহ বিভিন্ন মূল্যবান সম্পদ ছিনতাই এবং আন্তঃজেলা ট্রাক, কাভার্ড ভ্যান, লরী ও সিএনজিসহ বিভিন্ন পরিবহনের চালক ও হেলাপারদের বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রদর্শন করে অবৈধভাবে চাঁদা উত্তোলন করে আসছিল।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু কতরঃ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।