1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
পশ্চিমবঙ্গ বাংলাদেশ নয় : হুঁশিয়ারি মমতার - NEWSTVBANGLA
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনাম
ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ টাঙ্গুয়ার হাওরের অভয়াশ্রমে টাকার বিনিময়ে মাছ ধরার অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের

পশ্চিমবঙ্গ বাংলাদেশ নয় : হুঁশিয়ারি মমতার

প্রতিনিধি

কলকাতার আর জি কর আন্দোলনকে ঘিরে যারা রাজনৈতিক স্বার্থসিদ্ধির চেষ্টা করছেন, তাদেরকে সতর্কবার্তা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে আন্দোলনকারীদের মধ্যে যারা দূর্গাপূজা বয়কট করার ডাক দিয়েছেন, তাদের কঠোর সমালোচনাও করেছেন তিনি।

মঙ্গলবার পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের সচিবালয় ভবন নবান্নে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “সাম্প্রতিক পরিস্থিতিকে ঘিরে বাংলা (পশ্চিমবঙ্গ) তার মর্যাদা হারাচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচুর গ্রুপ তৈরি হচ্ছে, যাদের প্রধান কাজ হয়ে উঠেছে বাংলা নিয়ে ভুয়া সংবাদ ছড়ানো। এক তরফা তথ্যের ভিত্তিতে তারা বাংলার বিরুদ্ধে অপপ্রচার হচ্ছে। আর যারা এসব বিশ্বাস করছে, তারাও কোনো ধরনের যাচাই ছাড়াই বিশ্বাস করছে।”

অপপ্রচারকারীদের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, “আপনারা কি বাংলাদেশ পরিস্থিতির সুযোগ নিচ্ছেন? মনে রাখবেন, বাংলাদেশ এবং ভারত দু’টি আলাদা দেশ। আমরা বাংলাদেশকে সম্মান করি, সেই দেশের ভাষাকে শ্রদ্ধা করি, কিন্তু এই অঞ্চল কখনও বাংলাদেশ হবে না।”

আর জি কর আন্দোলনকারীদের মধ্যে যারা রাতের পর রাত সড়ক দখল কর্মসূচী পালন করছেন, তাদের সমালোচনা করে মমতা বলেন, “প্রতি রাতে সড়ক দখল কর্মসূচী অনেকের জন্য সমস্যা সৃষ্টি করছে। বাসাবাড়িতে অনেক বয়স্ক মানুষ আছেন, লাউডস্পিকারের শব্দের কারণে যাদের ঘুমের সমস্যা হয়ে। নাগরিকবিধি অনুযায়ী কোনো আবাসিক এলাকায় রাত ১০টার পর মাইক্রোফোন চালু রাখা নিষিদ্ধ, কিন্তু আমরা এই আদেশকে একেবারেই পাত্তা দিচ্ছি না। “

“আন্দোলনের এক মাস হতে চলল। সামনে দূর্গাপূজা আসছে। দেশ-বিদেশ থেকে বহু মানুষ প্রতি বছর দূর্গাপূজায় এখানে আসেন, অনেক পর্যটকও আসেন। আমি আপনাদের অনুরোধ করছি, দয়া করে উৎসবের আবহে ফিরে আসুন। ঢাকী, প্রতিমা নির্মাণকারীসহ বহু মানুষের জীবন-জীবিকা এই দূর্গাপূজার ওপর নির্ভর করে। দয়া করে তাদের ক্ষতি করবেন না।”

আন্দোলনকারী ও পুলিশের মধ্যে সংঘাত নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “পুলিশকে আগ বাড়িয়ে হামলা না করার নির্দেশ দেওয়া আছে। তারা নির্দেশ মেনেই চলছে। কিন্তু যারা পুলিশের ওপর হামলা চালাচ্ছেন, মারধোর করছেন, মনে রাখবেন— তাদেরও পরিবার রয়েছে, স্বজন রয়েছে।”

দূর্গাপূজাকে ঘিরে যেন ধর্মীয় বিদ্বেষ না ছড়ানো হয়— সেই সতর্কবার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “যে কেউ যে কোনো থিম অবলম্বনে পূজার প্যান্ডেল সাজাতে পারেন, তবে অবশ্যই এমন কোনো কাজ করবেন না— যা সাম্প্রদায়িক বিভেদ-বিদ্বেষকে উসকে দেয়।”

সূত্র : টাইমস অব ইন্ডিয়া

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!