1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
নেতার গুদামে মিলল সাড়ে ১৭ লাখ টাকার অবৈধ মালামাল - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

নেতার গুদামে মিলল সাড়ে ১৭ লাখ টাকার অবৈধ মালামাল

প্রতিনিধি

নেত্রকোণার কলমাকান্দায় যৌথ বাহিনীর অভিযানে এক ছাত্রদল নেতার গুদাম থেকে সাড়ে ১৭ লাখ টাকা মূল্যের ভারতীয় কম্বল ও সিগারেট ফিল্টার জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার রংছাতি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি এরশাদুর রহমানের গুদামঘর থেকে এসব মালামাল জব্দ করা হয়। তবে যৌথ বাহিনীর এই অভিযানে কাউকে আটক করা যায়নি।

ছাত্রদল নেতা এরশাদুর রহমানের বাড়ি উপজেলার রংছাতি ইউনিয়নের মুন্সিপুর গ্রামে।

জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে- ৩৩১টি ভারতীয় কম্বল ও ১ লাখ ৪০ হাজার সিগারেটের ফিল্টার। এসব জিনিসের আনুমানিক মূল্য ১৭ লাখ ৪৮ হাজার ৫০০ টাকা বলে উল্লেখ করা হয়েছে।

নেত্রকোণা অস্থায়ী সেনা ক্যাম্পের মেজর জিসানুল হায়দার জানান, কলমাকান্দা সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন আসিফ প্রামাণিক নুহাশের নেতৃত্বে যৌথ বাহিনীর সমন্বয়ে মঙ্গলবার রাতে অভিযান পরিচালনা করা হয়।

এরশাদুর রহমানের দলীয় পরিচয়ের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন কলমাকান্দা উপজেলা ছাত্রদলের একজন পদধারী নেতা। তিনি বলেন, ঘটনাটি আমরাও শুনেছি। ছাত্রদলের কোনো নেতা-কর্মী অপকর্ম করলে তাদের বিরুদ্ধে দলীয় সিদ্ধান্ত জিরো টলারেন্স নীতি থাকবে। এ ঘটনায় অভিযুক্ত ছাত্রদল নেতার বিরুদ্ধে দলীয়ভাবে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!