1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
নুরুল হকের ওপর হামলা মর্মান্তিক, বিচার বিভাগীয় তদন্ত চান শিবির সভাপতি - NEWSTVBANGLA
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনাম
ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ টাঙ্গুয়ার হাওরের অভয়াশ্রমে টাকার বিনিময়ে মাছ ধরার অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের

নুরুল হকের ওপর হামলা মর্মান্তিক, বিচার বিভাগীয় তদন্ত চান শিবির সভাপতি

প্রতিনিধি

গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের ওপর হামলাকে ‘দেশের রাজনীতির জন্য অশনি সংকেত’ বলে অভিহিত করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম। শনিবার (৩০ আগস্ট) দুপুরে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন নূরের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

শিবির সভাপতি জানান, নূরের চোখ, নাক ও মাথায় গুরুতর আঘাত লেগেছে। চিকিৎসকরা জানিয়েছেন, তিনি এখনো আশঙ্কামুক্ত নন এবং তাঁকে অন্তত ৪৮ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে।

হামলার তীব্র নিন্দা জানিয়ে জাহিদুল ইসলাম বলেন, এ হামলাটি অত্যন্ত মর্মান্তিক। এ ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে দায়ীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে।

তিনি আরও বলেন, এ ধরনের নির্মম হামলা দেশের রাজনীতির জন্য অশনি সংকেত। সভা-সমাবেশে বিধিনিষেধ থাকতে পারে, কিন্তু কাউকে এভাবে পিটিয়ে রক্তাক্ত করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

নূরের শারীরিক অবস্থা নিয়ে রাজনৈতিক নেতাদের উদ্বেগ বাড়ছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ইতোমধ্যেই হাসপাতালে গিয়ে নূরের চিকিৎসার খোঁজখবর নিয়েছেন এবং হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!