1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
নদীর পাড়ে বেনারসী-আলতায় জয়া - NEWSTVBANGLA
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম
ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ টাঙ্গুয়ার হাওরের অভয়াশ্রমে টাকার বিনিময়ে মাছ ধরার অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের হরমুজ প্রণালিতে বন্ধুত্বপূর্ণ দেশগুলো পাবে বিশেষ সুবিধা:ইরান গোল্ডেন বুটের দৌড়ে হাড্ডাহাড্ডি লড়াই, ৭ গোল করে আবারও মেসির পাশে এমবাপে

নদীর পাড়ে বেনারসী-আলতায় জয়া

নিজস্ব প্রতিবেদক

দুই বাংলার দর্শকপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। অভিনয়ের পাশাপাশি তার রূপেও মুগ্ধ অনুরাগীরা। ওয়েস্টার্ন থেকে শুরু করে ট্র্যাডিশনাল শাড়ি, নিত্য নতুন ফ্যাশন সেন্সে আবেদনময়ী হয়ে ধরা দেন জয়া আহসান; একইসঙ্গে এতে ছড়িয়ে পড়ে উষ্ণতাও।

দেশের তুলনায় এখন ভারতেই বেশি আনাগোনা জয়া আহসানের। সম্প্রতি ওপার বাংলার প্রসেনজিত দাস রিশভের স্টাইলিংয়ে নিজেকে ধরা দেন তিনি। বেনারসীতে জয়ার সেই অনবদ্য লুকই এখন ভেসে বেড়াচ্ছে নিউজফিডে, যা দেখে মুগ্ধতা প্রকাশ করছেন নেটিজেনরা।

প্রায় যেকোনো পোশাকেই মানানসই জয়া আহসান। দিন কয়েক আগে সবুজ ব্লাউজের সঙ্গে লাল বেনারসীর চমৎকার এক কম্বিনেশনে ধরা দেন তিনি। সঙ্গে ঐতিহ্যবাহী গয়না আর হাতে ছিল ধূপ-ধোঁয়ার আয়োজন। এরপর বৃহস্পতিবার সকালে স্ক্রলিংয়ে চোখ আটকে যায় জয়ার চার ছবির কোলাজে। সেদিনের ফটোশুটেই আবার দেখা মিলল তাকে, তবে আগের চেয়ে খানিকটা খোলামেলা অবতারে!

চার ছবির কোলাজে মোট ১১ টি ছবি এদিন পোস্ট করেন জয়া। তাতে দেখা যায়, একটি নদীর পাড়ে অভিনেত্রী। সিঁড়ির পাড়ে আবির ফেলে পা দিয়ে নাড়ছেন, নদীর পানিতেও ডুবিয়েছেন তিনি। ছবিগুলোর ক্যাপশনে লিখেছেন, ‘আমি রক্তাক্ত, আমি ব্যথিত; তুমি আমাকে দেখো, ইচ্ছে না করলে দেখবে না। তুমি চাইলে আমি অদৃশ্য হব, সাগরের ওপারে চলে যাব।’

জয়াকে এমন অবতারে দেখে নেটিজেনদের মন্তব্য এমন- ‘দিন যতো যাচ্ছে, বয়স কমছে জয়ার।’ আরেকজন লিখেছেন, ‘শুভ সকাল ১৩ বছরের যুবতী আপা’, আরেকজনের মন্তব্য, ‘সেই ছোটবেলা থেকে দেখছি, একইরকমের আছেন জয়া আহসান।’

নেদারল্যান্ডের রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা করে জয়া আহসান অভিনীত কলকাতার ছবি ‘পুতুল নাচের ইতিকথা’। সম্প্রতি সেখানে যোগ দিয়েছিলেন তিনি। জানা গেছে, অনেক দর্শক ছবিটি দেখেছেন, পছন্দ করেছেন। যার ফলে সেখান থেকে প্রশংসা পাচ্ছেন জয়া।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!