1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
দুইজন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০; মাদক বহনে ব্যবহৃত পিকআপ জব্দ - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
শিরোনাম
ধামরাইয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত, ৭৩ জনকে ৫৯ লাখ ৫ হাজার টাকার ঋণ ও ১ হাজার গাছের চারা বিতরণ জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ ‘ব্রাজিল চিরকাল আমার হৃদয়ে থাকবে’ব্রাজিলের বিদায়ে ভেঙে পড়লেন তটিনী নারায়ণগঞ্জে কারখানার মেশিনে হাত ঢুকে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু সুপার টাইফুন ‘বাভি’র তাণ্ডব: যুক্তরাষ্ট্রের গুয়াম ও নর্দার্ন মারিয়ানায় ৩৫০ কিমি বেগের ঝড়, জারি চরম সতর্কতা খামেনির শোক র‍্যালি শুরু, তেহরানে লাখো মানুষের ঢল ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প: মৃত বেড়ে ৩,৩৪২, আহত ১৬ হাজারের বেশি কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে

দুইজন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০; মাদক বহনে ব্যবহৃত পিকআপ জব্দ

প্রতিনিধি

-আনুমানিক ১২ লক্ষ টাকা মূল্যমানের চল্লিশ (৪০) কেজি গাঁজাসহ ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে দুইজন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০; মাদক বহনে ব্যবহৃত পিকআপ জব্দ।

সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদকবিরোধী অভিযানের পাশাপাশি খুন, চাঁদাবাজি, ডাকাতি ও অস্ত্রধারী সংঘবদ্ধ ও সক্রিয় সন্ত্রাসী বাহিনীর সদস্যদের গ্রেফতারে র‌্যাব-১০ এর জোরালো তৎপরতা অব্যাহত আছে। এরই ধারাবাহিকতায় গতকাল ১২ অক্টোবর ২০২৪ খ্রিঃ তারিখ রাত আনুমানিক ২২:৩৫ ঘটিকায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী পিকআপযোগে বিপুল পরিমান মাদকসহ ঢাকার যাত্রাবাড়ী হইতে মুন্সিগঞ্জের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। উক্ত সংবাদ প্রাপ্তির পর র‌্যাব-১০ এর উক্ত আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন রাজেন্দ্রপুর এলাকায় ঢাকা হতে মাওয়াগামী সার্ভিস লেন ও এক্সপ্রেসওয়ের উপর অবস্থান গ্রহণ করে। অতঃপর একই তারিখ ২৩.১০ ঘটিকায় ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন রাজেন্দ্রপুর এলাকার রাজেন্দ্রপুর মক্কা টাওয়ার ধাবা রেস্টুরেন্ট এন্ড এক্সপ্রেসের সামনে ঢাকা হইতে মাওয়াগামী সার্ভিসলেনের উপর একটি সন্দিগ্ধ পিকআপ আসলে উপস্থিত র‌্যাব সদস্যরা পিকআপটি আটক করে। পিকআপের ভিতরে থাকা চালক ও অপর ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করলে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা তাদের পিকআপের ভিতরে মাদকদ্রব্য গাঁজা আছে বলে স্বীকার করে। পরবর্তীতে কর্তব্যরত র‌্যাব সদস্যরা বিধি মোতাবেক তল্লাশীকালে উক্ত পিকআপের চালকের আসনের সামনে থাকা ড্যাসবোডের ভিতরে বিশেষভাবে লুকিয়ে রাখা আনুমানিক মূল্য ১২,০০,০০০/- (বারো লক্ষ) টাকা মূল্যমানের মোট ৪০ (চল্লিশ) কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে । গ্রেফতারকৃত আসামীদের নাম ১। মো. শাহ আলম (৩৫), পিতা-মো. আব্দুল মালেক, সাং-দোহারঘাটা, থানা-দোহার, জেলা-ঢাকা, ২। মো. সাইদুল ইসলাম (৪০) (চালক), পিতা-মৃত শামসু মিয়া, সাং-দক্ষিণ মোড়াইল, থানা-ব্রাহ্মণবাড়িয়া সদর, জেলা-ব্রাহ্মণবাড়িয়া বলে জানা যায়। এ সময় তাদের নিকট হতে মাদক বহনে ব্যবহৃত ০১টি সিঙ্গেল কেবিন পিকআপ জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামীদ্বয় পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে অবৈধ পন্থায় গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকার কেরাণীগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করে আসছিল।

গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে একটি মাদক মামলা রুজু করতঃ সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!