1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
দুঃসংবাদ লিটনের, ছিটকে গেলেন পিএসএল থেকে - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

দুঃসংবাদ লিটনের, ছিটকে গেলেন পিএসএল থেকে

প্রতিনিধি

প্রথমবার পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে মুখিয়ে ছিলেন বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটার লিটন দাস। সে কারণে তিনি জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের দলেও ছিলেন না। কিন্তু শুরুর আগেই শেষ হয়ে গেল লিটনের পিএসএল যাত্রা। অনুশীলনে তিনি আঙুলে চোট পান, পরে চিড় ধরা পড়ায় তিনি পিএসএল না খেলেই দেশে ফিরছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরি। তিনি জানিয়েছেন, ‘লিটনের থাম্বে আঘাত লেগেছে, দেশে ফিরে আসছে। বাকিটা আসলে বলতে পারব।’

ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে লিটন নিজেও ইনজুরির কথা জানিয়েছেন। যা থেকে সেরে উঠতে ২ সপ্তাহ সময় লাগবে উল্লেখ করে তিনি লিখেছেন, ‘আশা করি সবাই ভালো আছেন। আমি পিএসএলে করাচি কিংসের হয়ে খেলার জন্য আসলেই রোমাঞ্চিত ছিলাম। কিন্তু ভিন্ন পরিকল্পনা ছিল সৃষ্টিকর্তার। অনুশীলন সেশনে আমি আঙুলে চোট পাই। পরবর্তীতে স্ক্যান রিপোর্টে জানা গেছে হেয়ারলাইন ফ্র্যাকচার রয়েছে এবং চোট সারাতে ন্যূনতম ২ সপ্তাহ লাগতে পারে।’

লিটনের ফেসবুক পোস্ট
দ্রুত চোট থেকে সেরে ওঠার জন্য প্রার্থনা কামনা করে দেশে ফিরে আসার কথাও জানালেন এই বাংলাদেশি তারকা, ‘দুঃখজনকভাবে আমার পিএসএল মিশন শুরুর আগেই শেষ হয়ে গেছে। আমি দেশে ফিরে আসছি এবং দ্রুত চোট কাটিয়ে উঠতে আপনাদের দোয়া ও ভালোবাসা চাই। আমার দল করাচি কিংসের জন্য শুভকামনা।’

প্রসঙ্গত, গতকাল (১১ এপ্রিল) থেকে শুরু হয়েছে পিএসএলের দশম আসর। আসরের উদ্বোধনী ম্যাচেই আরেক বাংলাদেশি অলরাউন্ডার রিশাদ হোসেনের দল লাহোর কালান্দার্সের সঙ্গে ইসলামাবাদ ইউনাইটেড মুখোমুখি হয়েছিল। তবে রিশাদবিহীন ম্যাচটি বড় ব্যবধানে হেরেছে লাহোর। আজ (শনিবার) পিএসএল মিশন শুরুর কথা ছিল লিটনের দল করাচি কিংসের। রাত ৯টায় দিনের দ্বিতীয় ম্যাচে তারা মুলতান সুলতান্সের মুখোমুখি হবে।

এর আগে ড্রাফট থেকে তিন বাংলাদেশি ক্রিকেটারকে দলে ভেড়ায় পিএসএলের ভিন্ন তিনটি ফ্র্যাঞ্চাইজি। দ্বিতীয় সর্বোচ্চ ‘গোল্ডেন’ ক্যাটাগরি থেকে পেসার নাহিদ রানাকে পেশোয়ার জালমি, সিলভার ক্যাটাগরি থেকে লিটনকে করাচি কিংস এবং রিশাদ হোসেনকে লাহোর কালান্দার্স দলে নেয়। পরবর্তীতে পিএসএলের শুরু থেকেই পুরো সময়ের জন্য লিটন-রিশাদকে এনওসি দিয়েছিল বিসিবি। আর রানা লিগটিতে খেলবেন জিম্বাবুয়ের বিপক্ষে ২০ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশের প্রথম টেস্ট শেষে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!