1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
দিনেদুপুরে সোনু নিগমের বাড়িতে চুরি! নগদ ৭২ লক্ষ টাকা কী ভাবে খোয়া গেল? - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
শিরোনাম
uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস

দিনেদুপুরে সোনু নিগমের বাড়িতে চুরি! নগদ ৭২ লক্ষ টাকা কী ভাবে খোয়া গেল?

প্রতিনিধি

ঐশ্বর্যা রজনীকান্তের পরে এ বার সোনু নিগম। ফের চুরি তারকার বাড়িতে। বলিউডের জনপ্রিয় প্লেব্যাক গায়কের বাড়ি থেকে উধাও নগদ ৭২ লক্ষ টাকা। সোনুর বাবা অগম কুমার নিগমের মুম্বইয়ের বাড়ি থেকে চুরি গিয়েছে ওই পরিমাণ টাকা। চুরির অভিযোগ অগম কুমার নিগমের প্রাক্তন এক গাড়িচালকের বিরুদ্ধে।

মুম্বইয়ের ওশিয়ারার উইন্ডজ়র গ্র্যান্ড বিল্ডিংয়ের একটি অ্যাপার্টমেন্টে থাকেন সোনু নিগমের বাবা অগম কুমার নিগম। ৭৬ বছর বয়স তাঁর। তিনিও এক জন নামজাদা গজ়ল গায়ক। তাঁর দাবি, ১৯-২০ মার্চ নাগাদ তাঁর বাড়ি থেকে খোয়া যায় ৭২ লক্ষ টাকা।

ওশিয়ারা পুলিশে স্টেশনে অভিযোগ দায়ের করেন সোনু নিগমের বোন নিকিতা। বুধবার ওশিয়ারা থানায় চুরির অভিযোগ দায়ের করেন তিনি। নিকিতা জানান, বাবা অগম কুমার নিগম রেহান নামক একটি ছেলেকে গাড়িচালকের চাকরিতে রেখেছিলেন। প্রায় আট মাস সোনুর বাবার গাড়িচালক হিসাবে কাজ করেন রেহান।

তার পর, কাজের মান সন্তোষজনক না হওয়ার যুক্তিতে তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। নিকিতা জানান, তাঁর বাবা রবিবার ভারসোভার বাড়িতে যান দুপুরের খাবার খেতে। সেখান থেকে ওশিয়ারার অ্যাপার্টমেন্টে ফিরে সন্ধে নাগাদ উনি ফোন করে জানান, ওঁর বাড়ির আলমারির এক ডিজিটাল সিন্দুক থেকে ৪০ লক্ষ টাকা চুরি গিয়েছে। পরের দিন, অর্থাৎ সোমবার, অগম কুমার নিগম তাঁর ছেলে সোনু নিগমের বাড়িতে যান। সেখান থেকে ফিরেও দেখেন সেই একই ঘটনা।

চুরি হয়ে গিয়েছে ৩২ লক্ষ টাকা। অথচ সিন্দুকের কোনও ক্ষতি হয়নি। সিসিটিভি ফুটেজ দেখে জানা যায়, প্রাক্তন গাড়িচালক রেহান দু’দিনই বড় ব্যাগ নিয়ে ঢুকেছিল ওই ফ্ল্যাটে। অগম কুমার নিগমের সন্দেহ, নকল চাবির সাহায্যে ফ্ল্যাটে ঢুকেই ৭২ লক্ষ টাকা হাতিয়েছেন রেহান।

অগম কুমার নিগমের কথায়, ওশিয়ারা থানায় অভিযোগ দায়ের করেন সোনু নিগমের বোন নিকিতা। নিকিতার অভিযোগের ভিত্তিতে চুরির তদন্ত শুরু করেছে ওশিয়ারা থানার পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!