1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
দলের প্রয়োজনে যে কথা গোপন রাখলেন শান্ত - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

দলের প্রয়োজনে যে কথা গোপন রাখলেন শান্ত

প্রতিনিধি

দলের প্রয়োজনে যে কথা গোপন রাখলেন শান্ত
শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে বাংলাদেশের ওপেনিং পজিশনে কে খেলবেন– তা নিয়ে রয়েছে বেশ আলোচনা। গুঞ্জন রয়েছে আসন্ন লাল বলের সিরিজে ওপেনিংয়ে দেখা যেতে পারে অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে। ফলে সিরিজ শুরুর আগে ওপেনিং নিয়ে চিন্তার কোনো কারণ দেখছেন না বাংলাদেশ অধিনায়ক।

আজ (বৃহস্পতিবার) মিরপুরে সংবাদ সম্মেলনে এসে শান্ত বলেন, ‘এটা (ওপেনিংয়ে নামব কিনা) নিয়ে আসলে এখন এখানে বলতে চাই না। কারণ হলো প্রতিপক্ষ যদি দেখে, তাহলে বিষয়টি অনেক আগে থেকে ওপেন হয়ে যাবে। আমি যেকোনো পজিশনে খেলতে প্রস্তুত আছি। আমাদের আরও টপ অর্ডার ব্যাটসম্যান আছে। দলে বিকল্প আছে, দেখা যাক।’

লঙ্কান সিরিজে দল নিয়ে আশাবাদী শান্ত, ‘দল নিয়ে খুবই খুশি। দলে যেসব ক্রিকেটার চেয়েছি, শতভাগ পেয়েছি। অধিনায়ক হিসেবে তাই আমি খুশি। আপনি বললেন ওপেনারের বিকল্প নেই। যখন খেলা শুরু হবে, তখনই বুঝতে পারবেন আমরা কী চিন্তা করে দলটা বানিয়েছি, বুঝতে পারবেন কেন দলে একটা ওপেনার কম।’

শ্রীলঙ্কার কন্ডিশন বাংলাদেশের ক্রিকেটারদের চেনা। ফলে সমস্যা হবে না বলেও মনে করেন শান্ত, ‘কম্বিনেশনটা দেখলে সবার পক্ষে আরও ভালোভাবে বুঝতে সুবিধা হবে। আমাদের দলে ৪টা করে পেসার ও স্পিনার আছে। মানে ভারসাম্যটা আছে। আমরা কন্ডিশন দেখে দুই ধরনের কম্বিনেশনেই যেতে পারি। দল নিয়ে আমি খুশি। ভারসাম্য করার মতোই দল।’

প্রসঙ্গত, ১৭ জুন গল টেস্ট দিয়ে বাংলাদেশের শ্রীলঙ্কা সফর শুরু হবে। এরপর কলম্বোয় সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ২৫ জুন। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২ জুলাই শুরু হবে, ৫ জুলাই দ্বিতীয় ম্যাচ। দুটি ম্যাচই কলম্বোয় হবে। এরপর দুই দল যাবে পাল্লেকেলেতে, সেখানে তৃতীয় ও শেষ ওয়ানডে হবে ৮ জুলাই। ওয়ানডে সিরিজের প্রতিটি ম্যাচই দিবারাত্রির। পরে পাল্লেকেলেতেই শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!