1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
তুরস্কে এলোপাতাড়ি গুলিতে নিহত অন্তত ৭ - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প: মৃত বেড়ে ৩,৩৪২, আহত ১৬ হাজারের বেশি কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ

তুরস্কে এলোপাতাড়ি গুলিতে নিহত অন্তত ৭

প্রতিনিধি

তুরস্কের ইস্তাম্বুল শহরে এলোপাতাড়ি গুলি চালিয়ে অন্তত সাতজনকে হত্যা করেছেন এক বন্দুকধারী। রোববার ইস্তাম্বুলের কাছের একটি এলাকায় এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন ৩৩ বছর বয়সী ওই ব্যক্তি।

সোমবার দেশটির কর্তৃপক্ষ বলেছে, বন্দুকধারী গুলি চালিয়ে নিজের বাবা-মা, স্ত্রী এবং ১০ বছরের ছেলেকে হত্যা করেছেন। পরে নিজের বন্দুক থেকে গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন তিনি।

ইস্তাম্বুলের গভর্নরের কার্যালয় এক বিবৃতিতে বলেছে, গুলি চালানোর পরপরই ওই ব্যক্তিকে তার গাড়িতে মৃত অবস্থায় পাওয়া গেছে। তার বিরুদ্ধে পরিবারের আরও দুই সদস্যকে গুলি চালিয়ে হত্যা চেষ্টার অভিযোগ রয়েছে। তবে তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

এর আগে, রোববার সন্ধ্যার দিকে দেশটির কর্তৃপক্ষ গুলির এই ঘটনায় চারজনের প্রাণহানি ঘটেছে বলে জানায়। যদিও সোমবার সকালের দিকে স্থানীয় কর্মকর্তারা ইস্তাম্বুলের একটি হ্রদের কাছে হত্যাকারীর স্ত্রী, ছেলে ও তার শাশুড়ির মরদেহ পাওয়ার তথ্য জানিয়েছেন।

সুইজারল্যান্ড-ভিত্তিক গবেষণা কর্মসূচি স্মল আর্মস সার্ভের (এসএএস) তথ্য অনুযায়ী, তুরস্কের জনসংখ্যা প্রায় সাড়ে ৮ কোটি। এর মাঝে দেশটির সাধারণ জনগণের হাতে এক কোটি ৩২ লাখেরও বেশি আগ্নেয়াস্ত্র রয়েছে; যার বেশিরভাগই অবৈধ।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!