1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
তিন মাস নিষেধাজ্ঞা পর বাংলাদেশ ও আরব আমিরাতে পেঁয়াজ রপ্তানির অনুমতি দেয় ভারত - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

তিন মাস নিষেধাজ্ঞা পর বাংলাদেশ ও আরব আমিরাতে পেঁয়াজ রপ্তানির অনুমতি দেয় ভারত

অনলাইন ডেস্ক :

ভারত রপ্তানির ওপর নিষেধাজ্ঞা তুলে দেওয়ায় সংযুক্ত আরব আমিরাতে রোজার আগে পেঁয়াজের দাম ২০ শতাংশ কমবে। টানা তিন মাস নিষেধাজ্ঞা থাকার পর এ সপ্তাহের শুরুতে বাংলাদেশ ও আরব আমিরাতে ৬৪ হাজার ৪০০ টন পেঁয়াজ রপ্তানির অনুমতি দেয় ভারত।

অভ্যন্তরীণ বাজারে পেঁয়াজের দাম বাড়ার পর ২০২৩ সালের ডিসেম্বরে অতি প্রয়োজনীয় এ পণ্য রপ্তানি বন্ধ করে দেয় ভারত। ওই সময় ঘোষণা দেওয়া হয় ২০২৪ সালের মার্চ পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। এর আগে অক্টোবরে প্রথম নিষেধাজ্ঞা দেয় তারা। পরে তা আরও তিন মাস বাড়ানো হয়।

ভারত রপ্তানি বন্ধ করে দেওয়ার পর আরব আমিরাতে প্রতি কেজি পেঁয়াজ গড়ে ১ দশমিক ৫ দিরহাম থেকে ২ দিরহাম পর্যন্ত বৃদ্ধি পায়। তবে গত সপ্তাহ থেকে এই দাম ১ দিরহামের নিচে নেমে আসে। ভারতের বদলে তুরস্ক, ইরান এবং চীন থেকে পেঁয়াজ আমদানি শুরু করে আমিরাত।

দেশটির অর্থ মন্ত্রণালয়ের মূল্য তদারকি খাতের সহাকারি সচিব আব্দুল্লাহ সুলতান আল ফান আল সামসি গতকাল বুধবার জানান, ভারত সরকারের সঙ্গে এ ব্যাপারে তারা সরাসরি যোগাযোগ করছেন। তিনি বলেছেন, “যদি পেঁয়াজ সরবরাহ নিয়ে কোনো সমস্যা হয়, বিশেষ করে ভারত থেকে, এ বিষয়টি মাথায় রেখে আমরা তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করছি।”

কয়েক বছর আগে একটি অর্থনৈতিক চুক্তি করে ভারত ও আরব আমিরাত। এই চুক্তি অনুযায়ী, পেঁয়াজ ছাড়াও অন্যান্য পণ্য রপ্তানির সিদ্ধান্ত নেয় আমিরাত।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!