1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
তিন বছর পর্দায় ‘কাকাবাবু’ প্রসেনজিৎ - NEWSTVBANGLA
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম
৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ টাঙ্গুয়ার হাওরের অভয়াশ্রমে টাকার বিনিময়ে মাছ ধরার অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের হরমুজ প্রণালিতে বন্ধুত্বপূর্ণ দেশগুলো পাবে বিশেষ সুবিধা:ইরান গোল্ডেন বুটের দৌড়ে হাড্ডাহাড্ডি লড়াই, ৭ গোল করে আবারও মেসির পাশে এমবাপে খুলনায় ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ইরানে আজ আয়াতুল্লাহ আলি খামেনির প্রথম জানাজা, লাখো মানুষের ঢলের প্রত্যাশা পাকিস্তানে আবারও মুখোমুখি হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান, বৈঠক ১১ জুলাই নতুন বাংলাদেশ গড়াই বিএনপির একমাত্র লক্ষ্য: পানিসম্পদ মন্ত্রী এ্যানি বাল্যবিয়ের অভিযোগে প্রি-টেস্ট পরীক্ষায় বসতে পারল না শিক্ষার্থী দম্পতি

তিন বছর পর্দায় ‘কাকাবাবু’ প্রসেনজিৎ

প্রতিনিধি

সৃজিত মুখার্জি এবং প্রসেনজিৎ চ্যাটার্জির জুটিতে দর্শক পেয়েছেন সুনীল গাঙ্গুলির জনপ্রিয় চরিত্র কাকাবাবুকে নিয়ে তিনটি ছবি। প্রায় তিন বছর পর বড় পর্দায় প্রত্যাবর্তন ঘটছে কাকাবাবুর। এবারও মুখ্য ভূমিকায় অভিনয় করছেন প্রসেনজিৎ।

তবে পরিবর্তন হয়েছে সন্তুর ভূমিকার অভিনেতা ও পরিচালক। শুক্রবার প্রযোজনা সংস্থা এসভিএফ-এর অফিসে ছবির জমকালো এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবির সঙ্গে যুক্ত কলাকুশলীরা।

কাকাবাবুর নতুন অভিযানের জন্য নির্মাতারা বেছে নিয়েছেন ‘বিজয়নগরের হিরে’ কাহিনিটিকে। ছবিটি পরিচালনা করছেন চন্দ্রা শিস রায়। এর আগে প্রসেনজিৎকে নিয়ে পরিচালক তার প্রথম ছবি ‘নিরন্তর’ তৈরি করেছিলেন। এবার নতুন চ্যালেঞ্জ কাকাবাবু।

২০১৩ সালে মুক্তি পায় প্রযোজনা সংস্থার প্রথম কাকাবাবু-ছবি ‘মিশর রহস্য’। ২০১৭ ও ২০২২ সালে মুক্তি পায় যথাক্রমে ‘ইয়েতি অভিযান’ এবং ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’। এই সিরিজ সন্তুর ভূমিকায় অভিনয় করেছিলেন আরিয়ান ভৌমিক। তবে এবার সন্তুর চরিত্রে দেখা যাবে অর্ঘ্য বসুরায়কে। এ ছাড়াও ছবিতে রয়েছেন সত্যম ভট্টাচার্য।

সৃজিতের পর চন্দ্রাশিসের হাত ধরে আরও একধাপ এগিয়ে গেলো কাকাবাবু ফ্র্যাঞ্চাইজ। এই ছবিতে তিনি কী চমক দেখাবেন তা জানার জন্য দর্শকরা অপেক্ষা করছেন। এই মুহূর্তে নির্মাতারা ছবির অন্যান্য চরিত্রের অভিনেতা নির্বাচন করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!