1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের নতুন কমিটি ঘোষণা - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের নতুন কমিটি ঘোষণা

প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন সাদা দলের ২০২৫ ও ২০২৬ সালের জন্য আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটির আহ্বায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান এবং যুগ্ম আহ্বায়ক হয়েছেন রসায়ন বিভাগের অধ্যাপক ড. আবদুস সালাম ও ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. আবুল কালাম সরকার।

সোমবার (৩০ ডিসেম্বর) কলা অনুষদ শিক্ষক লাউঞ্জে অনুষ্ঠিত সাদা দলের এক সাধারণ সভায় কেন্দ্রীয় আহ্বায়ক ও দুইজন যুগ্ম আহ্বায়ক নির্বাচন করা হয়।

এর আগে, সাদা দলের গঠনতন্ত্র অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের ১২টি ইউনিট থেকে একজন আহ্বায়ক ও দুইজন যুগ্ম আহ্বায়কের নাম প্রস্তাব করার জন্য কেন্দ্রীয় কমিটি থেকে ইউনিট কমিটিগুলোকে লিখিতভাবে বলা হয়। ইউনিট কমিটিগুলো নির্ধারিত ৫ ডিসেম্বরের মধ্যে স্ব স্ব ইউনিটের সাধারণ সভা করে একজন আহ্বায়ক ও দুইজন যুগ্ম আহ্বায়কের নাম প্রস্তাব করে। ইউনিটগুলো থেকে প্রাপ্ত প্রস্তাবসমূহ সাদা দল কেন্দ্রীয় কমিটির ২২ ডিসেম্বরের সভায় উপস্থাপন করা হয়।

এতে দেখা যায়, ১২টি ইউনিটের মধ্যে ৮টি ইউনিট থেকে মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোর্শেদ হাসান খানের নাম আহ্বায়ক হিসেবে প্রস্তাব করা হয়। অন্যদিকে পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আমিনুল ইসলাম তালুকদারের নাম ৪টি ইউনিট থেকে প্রস্তাব করা হয়।

যুগ্ম আহ্বায়ক (দক্ষিণ) হিসেবে রসায়ন বিভাগের অধ্যাপক ড. আবদুস সালামের নাম ৭টি ইউনিট থেকে, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আল মুজাদ্দেদী আলফেছানীর নাম ৪টি ইউনিট থেকে এবং ফলিত রসায়ন ও কেমি-কৌশল বিভাগের অধ্যাপক ড. এ এফ এম মুস্তাফিজুর রহমানের নাম ১টি ইউনিট থেকে প্রস্তাব করা হয়।

এ ছাড়া যুগ্ম আহ্বায়ক (উত্তর) হিসেবে ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকারের নাম ৭টি ইউনিট থেকে, তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মেজবাহ্ উল ইসলামের নাম ৪টি ইউনিট থেকে এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. মুহা. রুহুল আমীনের নাম ১টি ইউনিট থেকে প্রস্তাব করা হয়।

সাদা দলের কেন্দ্রীয় কমিটির সভা সংখ্যাগরিষ্ঠ ইউনিটের সমর্থন প্রাপ্ত হিসেবে নিম্নোক্তদের ২০২৫ ও ২০২৬ সালের জন্য আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক হিসেবে সর্বসম্মতিক্রমে মনোনয়ন চূড়ান্ত করে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!